বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
রংপুরে প্যানেল চেয়ারম্যানের ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল
প্রকাশ: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫, ৬:৪২ পিএম আপডেট: ২৬.১০.২০২৫ ৬:৫১ PM

রংপুর সদর উপজেলার সদ্যপুষ্করিনী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্য আনোয়ারুল ইসলামের ইয়াবা সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে (ভাইরাল) ছড়িয়ে পড়েছে।

রোববার সকালে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে সমালোচনার সৃষ্টি হয়। আনোয়ারুল ইসলামে সদ্যপুষ্করিনী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও ১ নাম্বার ওয়ার্ডের ইউপি সদস্য।

ছড়িয়ে পড়া ১২ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, একটি কক্ষে আনোয়ারুল ইসলাম একজন ব্যক্তির সঙ্গে বসে ইয়াবা সেবন করছেন। ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয়রা জানান, আনোয়ারুল ইসলাম দীর্ঘদিন ধরে ইয়াবা সেবন ও মাদক কারবারের সঙ্গে জড়িত। তাকে দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবি জানানো হয়।

এ বিষয়ে জানতে ইউপি সদস্য আনোয়ারুল ইসলামের  মোবাইল নাম্বারে কল করা হলেও সংযোগ বন্ধ পাওয়া যায়।

সদ্যপুষ্করিনী ইউনিয়ন পরিষদের প্রশাসক আইনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে ভিডিওটি দেখেছি। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

রংপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম বলেন, ভিডিওটি দেখেছি। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


স্বদেশ প্রতিদিন/ এমএস

আরও সংবাদ   বিষয়:  রংপুর   প্যানেলচেয়ারম্যান   ইয়াবাসেবন   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close