বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
এর আগেও খুলে গিয়েছিল মেট্রোরেলের বিয়ারিং প্যাড
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫, ৪:৩৪ পিএম

রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের একটি পিলার থেকে বিয়ারিং প্যাড পড়ে এক পথচারীর মৃত্যু হয়েছে। রোববার (২৬ অক্টোবর) দুপুর ১২টা ২০ মিনিটের দিকে ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে এ দুর্ঘটনা ঘটে।

তেজগাঁও থানার ওসি মোবারক হোসেন জানান, নিহতের নাম আবুল কালাম, তিনি শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঈশরপাটি গ্রামের বাসিন্দা। কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) ভবনের সামনে ৪৩৩ নম্বর পিলার থেকে প্যাডটি পড়ে তার মাথায় আঘাত লাগে। পরে নিহতের ব্যাগে থাকা পাসপোর্ট ও কাগজপত্র দেখে পরিচয় শনাক্ত করা হয়।

এ ঘটনার পর দুপুর সাড়ে ১২টা থেকে উত্তরা-মতিঝিল রুটে মেট্রোরেল চলাচল বন্ধ করে দেওয়া হয় বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। পুনরায় ট্রেন চলাচল কবে শুরু হবে, তা নিশ্চিত করা যায়নি।

এর আগেও ২০২৪ সালের সেপ্টেম্বরে একই এলাকায় বিয়ারিং প্যাড খুলে নিচে পড়ে গিয়েছিল। সে সময় আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত ট্রেন চলাচল ১১ ঘণ্টা বন্ধ ছিল। ফলে মেট্রোরেলের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

বুয়েটের দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. হদিউজ্জামান বলেন, ফার্মগেট অংশটি মেট্রোরেলের বাঁক নেওয়ার স্থান হওয়ায় সেখানে অতিরিক্ত চাপ সৃষ্টি হয়। কিন্তু নকশায় ওই চাপের বিষয়টি বিবেচনা না করায় রাবারের বিয়ারিং প্যাড খুলে যাওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। তিনি রাবার প্যাডের বদলে টেকসই ও অধিক চাপ সহনশীল পড বিয়ারিং ব্যবহারের পরামর্শ দিয়েছেন।

তবে গত বছরই মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছিল, আগের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যৎ নকশায় বিয়ারিং প্যাড ধরে রাখার জন্য বিশেষ প্রযুক্তিগত ব্যবস্থা যুক্ত করা হবে। 


স্বদেশ প্রতিদিন/ আরএফ 


আরও সংবাদ   বিষয়:  মেট্রোরেল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close