বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
নরসিংদীতে স্ত্রী-সন্তানসহ ছয়জনকে আগুনে পুড়িয়ে হত্যাচেষ্টা: পলাতক ফরিদ মিয়া গ্রেফতার
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫, ৩:২১ AM
পলাতক ফরিদ মিয়া গ্রেফতার

পলাতক ফরিদ মিয়া গ্রেফতার

নরসিংদীতে স্ত্রী-সন্তানসহ ছয়জনের শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগে পলাতক থাকা মাদকাসক্ত ফরিদ মিয়াকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৫ অক্টোবর) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে রায়পুরা থানার বারৈচা এলাকা থেকে স্থানীয় জনতার সহায়তায় তাকে গ্রেফতার করে নরসিংদী জেলা পুলিশ।

পুলিশ জানায়, গত ২৩ অক্টোবর রাত প্রায় ২টা ৩০ মিনিটে নরসিংদী মডেল থানার ঘোড়াদিয়া এলাকায় নিজের বসতঘরে আগুন দেন ফরিদ মিয়া। এসময় ঘরের ভেতরে আটকা পড়ে গুরুতর দগ্ধ হন তার স্ত্রী রিনা বেগম এবং চার সন্তান—জিহাদ (২৩), আরাফাত (১৪), ফরহাদ (১২) ও তাওহীদ (৬)। এছাড়া রিনার বোন সালমা (৩৫) গুরুতর দগ্ধ হন। তাঁদের মধ্যে আরাফাতসহ কয়েকজনের শরীরের বেশিরভাগ অংশ পুড়ে গেছে। বর্তমানে তারা ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন।

এ ঘটনায় গত ২৪ অক্টোবর নরসিংদী মডেল থানায় ফরিদ মিয়াকে একমাত্র আসামি করে এফআইআর নং-৩৯, তারিখ ২৪ অক্টোবর ২০২৫–এর সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়।

ঘটনার পরপরই নরসিংদী জেলার পুলিশ সুপার-এর কঠোর নির্দেশনায় জেলা পুলিশের একাধিক টিম আসামিকে ধরতে অভিযান পরিচালনা করে। এর ধারাবাহিকতায় সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে ফরিদ মিয়াকে রায়পুরার বারৈচা এলাকা থেকে গ্রেফতার করা হয়।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, ফরিদ মিয়া দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিল এবং ঘটনার দিনও সে নেশাগ্রস্ত অবস্থায় পারিবারিক কলহের জেরে আগুন দেওয়ার ঘটনা ঘটায়। তার বিরুদ্ধে এর আগেও মাদক আইনের একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হবে এবং মামলার তদন্ত চলছে।

স্বদেশ প্রতিদিন/ নিয়াজ





আরও সংবাদ   বিষয়:  নরসিংদী স্ত্রী-সন্তানসহ ছয়জন   আগুনে পুড়িয়ে   হত্যাচেষ্টা   পলাতক   ফরিদ মিয়া   গ্রেফতার  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close