বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
প্রেমের পর পালিয়ে বিয়ে, এরপর অপহরণ মামলায় কারাগারে স্বামী
ডোমার (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫, ২:২২ পিএম

নীলফামারীর ডোমারে প্রেমের পর পালিয়ে বিয়ে করা এক কলেজছাত্রী ও তার স্বামীকে ঘিরে ঘটেছে চাঞ্চল্যকর ঘটনা। মেয়েকে উদ্ধার করার পর পরিবারের পক্ষ থেকে দায়ের করা অপহরণ মামলায় নববিবাহিত স্বামীকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ঘটনাটি ঘটেছে ডোমার উপজেলার পাঙ্গা মটকপুর ইউনিয়নের দক্ষিণ মটকপুর পাটোয়ারী পাড়া এলাকায়।

স্থানীয় সূত্রে জানা যায়, মৃত এনামুল হকের মেয়ে উর্মি ও একই এলাকার সাজু ইসলামের ছেলে সেতু দীর্ঘদিন প্রেমের সম্পর্কে ছিলেন। পরিবার রাজি না হওয়ায় তারা ৮ অক্টোবর পঞ্চগড়ে তিন লাখ টাকা দেনমোহরে বিয়ে করেন। বিয়ের পর তারা পঞ্চগড়ের আটোয়ারীতে অবস্থান করছিলেন।

পরিবার মেয়েকে না পেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে। পরে পুলিশ তিন দিন পর আটোয়ারী থেকে নবদম্পতিকে উদ্ধার করে ডোমার থানায় নিয়ে আসে। কিন্তু থানায় আসার পর মেয়ের পরিবার নববিবাহিত স্বামী সেতু ও আরও দুইজনের বিরুদ্ধে অপহরণের মামলা দায়ের করে।

এরপর পুলিশ সেতুকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠালে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

তবে ঘটনাটি নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। মামলার এজাহারে বলা হয়েছে, মেয়েটিকে ডোমার উপজেলার বোড়াগাড়ী ব্রিজ সংলগ্ন ব্লু স্টার স্কুলের সামনে থেকে অপহরণ করা হয়। কিন্তু স্থানীয়রা এ ঘটনার সত্যতা অস্বীকার করেছেন।

ব্লু স্টার স্কুলের প্রধান শিক্ষক সুজিত রায় বলেন, “স্কুলের সামনে কোনো অপহরণের ঘটনা ঘটেনি এবং আমরা এমন কিছু শুনিওনি।” একই এলাকার ফল বিক্রেতা গোলাম মোস্তফা ও দোকানদার স্বপন ইসলাম জানান, তারা সকাল থেকে গভীর রাত পর্যন্ত দোকান খোলা রাখেন, কিন্তু এমন কোনো ঘটনার সাক্ষী হননি। স্কুলের সামনের সিসিটিভি ফুটেজেও অপহরণের কোনো চিত্র পাওয়া যায়নি।

অপহরণ মামলার বাদী মেয়ের চাচা মো. রফিকুল ইসলাম বলেন, “অপহরণের বিষয়ে আমরা এখন কোনো মন্তব্য করব না, আদালতেই সব বলা হবে।”

মামলার তদন্ত কর্মকর্তা ডোমার থানার এসআই কাজল রায় জানান, “সাধারণ ডায়েরির ভিত্তিতে আমরা আটোয়ারী থেকে উর্মি ও সেতুকে উদ্ধার করি। থানায় আনার পর উর্মি স্বীকার করেছে যে, তাকে স্কুলের সামনে থেকে অপহরণ করা হয়েছিল। বর্তমানে মামলাটি তদন্তাধীন।”


স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  প্রেম   পালিয়ে   বিয়ে   কারাগার   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close