বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর দক্ষিণ কমিটি      ফেনীতে দাঈ সম্মেলন অনুষ্ঠিত      জিজ্ঞাসাবাদ শেষে গাজী নজরুলের আরও ৪ দিনের রিমান্ড      সৌদিতে ড্রোন-মিসাইল হামলার আশঙ্কায় সতর্কতা জারি      সহকারী সার্জন ও ডেন্টাল সার্জন পদে ৫ হাজার নিয়োগ      বিকাশসহ পাঁচ প্রতিষ্ঠানকে ডিজিটাল ব্যাংকের এলওআই      ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      
বঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার শঙ্কা
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫, ১০:২৬ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) জানিয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট একটি লঘুচাপ ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। সংস্থাটি জানিয়েছে, এর প্রভাবে আগামী কয়েকদিন সমুদ্রের পরিস্থিতি উত্তাল থাকবে।

আজ শনিবার (২৫ অক্টোবর) বিডব্লিউওটি জানিয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি আজই সুস্পষ্ট লঘুচাপে পরিণত হতে পারে। আগামী ২৬ থেকে ২৭ অক্টোবরের মধ্যে এটি গভীর নিম্নচাপে রূপ নিয়ে পরবর্তীতে একটি সাধারণ মানের ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে।

সংস্থাটির মতে, লঘুচাপের প্রভাবে ইতিমধ্যে দক্ষিণ ও মধ্য বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠেছে। আগামী দুই থেকে তিন দিন দক্ষিণ ও মধ্য বঙ্গোপসাগরের অধিকাংশ স্থানে সাগর অস্থির থাকতে পারে। শুরুতে উত্তর বঙ্গোপসাগরে প্রভাব কম থাকলেও ২৭ থেকে ২৮ অক্টোবরের দিকে সেখানেও উত্তাল পরিস্থিতি দেখা দিতে পারে।

বিডব্লিউওটি সব ধরনের মাছ ধরার ট্রলার ও নৌকাকে সতর্কতার সঙ্গে চলাচল করতে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি অবস্থান করতে পরামর্শ দিয়েছে।

প্রতিবেদনে আরও জানানো হয়, সম্ভাব্য ঘূর্ণিঝড়টি ২৮ থেকে ২৯ অক্টোবরের মধ্যে ভারতের উত্তর অন্ধ্রপ্রদেশ ও তৎসংলগ্ন উপকূল অতিক্রম করতে পারে। এ কারণে আগামীকাল দেশে বৃষ্টিপাতের সম্ভাবনা কম থাকলেও বান্দরবান, কক্সবাজার ও খুলনা-বরিশাল অঞ্চলের কিছু স্থানে হালকা বৃষ্টি হতে পারে।

তবে ২৯ অক্টোবর থেকে আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। ওই সময় থেকে শুরু হয়ে ২ নভেম্বর পর্যন্ত দেশের অধিকাংশ অঞ্চলে কম-বেশি বৃষ্টিপাত হতে পারে এবং আকাশ মেঘলা থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।


স্বদেশ প্রতিদিন/এমএএম




আরও সংবাদ   বিষয়:  বঙ্গোপসাগর   লঘুচাপ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close