বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর দক্ষিণ কমিটি      
বন বিভাগের হয়রানির বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫, ১:৩৬ AM

বন বিভাগের বর্বর আচরণের বিরুদ্ধে স্থানীয় সাধারণ জনগণ মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন। তারা অভিযোগ করেছেন, দীর্ঘদিন ধরে চলমান হয়রানি ও জমি উচ্ছেদের ঘটনায় মানুষের বসতি ও জীবিকা বিপন্ন হচ্ছে।

১৯৯৩ সাল থেকে শুরু হওয়া বন বিভাগের হয়রানির বিরুদ্ধে চলমান লড়াইয়ে সম্প্রতি নতুন মাত্রা যোগ হয়েছে। বন বিভাগের কর্মকর্তাদের দ্বারা অসহায় মানুষদের ঘরবাড়ি ভেঙে দেওয়ার ঘটনায় স্থানীয়রা গভীর ক্ষোভ প্রকাশ করেছেন। এ ঘটনায় মানুষের জীবন ও জীবিকার নিরাপত্তা হুমকির মুখে পড়েছে বলে দাবি করা হয়েছে।

মানববন্ধন ও প্রতিবাদ সভার আহ্বায়ক এডভোকেট শাহ মোঃ লিমন বলেন, আমাদের পূর্বপুরুষের অধিকার রক্ষার জন্য আমরা লড়ছি। রাষ্ট্রের দায়িত্ব হলো নাগরিকদের জীবন ও জীবিকার নিরাপত্তা নিশ্চিত করা। কিন্তু আইন মানুষের জন্য, মানুষের জন্য নয় এই নীতিটিকে বিপর্যস্ত করা হচ্ছে।

সভায় চার দফা দাবি জানানো হয়েছে তা হলো, বসবাসরত সাধারণ জনগণের বিরুদ্ধে বন বিভাগের হয়রানি মূলক মামলা অবিলম্বে প্রত্যাহার ও জুলুম বন্ধ করা। বসবাসরত মানুষের জমি ও বসতভিটার অধিকার প্রতিষ্ঠার জন্য অবৈধ গ্যাজেট বাতিল করা। বসতভিটায় নতুন ঘরবাড়ি নির্মাণে কোন প্রকার বাধা ও উচ্ছেদ বন্ধ করা। স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে বন রক্ষার কার্যক্রমে প্রাপ্ত সুফল সুষমভাবে বিতরণ করা।

মানববন্ধন ও প্রতিবাদ সভা আয়োজিত হয় বন বিভাগের হয়রানি প্রতিরোধ কমিটি ও সর্বস্তরের ভুক্তভোগী সাধারণ জনগণের উদ্যোগে।

এবিষয়ে জানতে চাইলে উথুরা রেঞ্জ অফিসের রেঞ্জ কর্মকর্তা ইসমাইল হোসেন বলেন, আমি সরকারি সম্পদ রক্ষায় কাজ করছি।

স্বদেশ প্রতিদিন/ আরএফ 



আরও সংবাদ   বিষয়:  বন বিভাগ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close