বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
যশোরের ভবদহে সেনাবাহিনীর তত্ত্বাবধানে ৬ নদী খনন কাজের উদ্বোধন
যশোর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫, ১২:৪৬ AM

যশোরের ভবদহ অঞ্চলের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে প্রায় ১৪০ কোটি টাকা ব্যয়ে ৬টি নদীর ৮১.৫০০ কিলোমিটার পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার দুপুরে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভিডিও কলে যোগ দেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন ও পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

তিনি বলেন,“সরকার ভবদহ অঞ্চলের মানুষের জলাবদ্ধতা দূর করতে আন্তরিকভাবে কাজ করছে। তবে এই সংকটটি অনেক গভীর। তাই স্বল্প ও মধ্যমেয়াদি সমাধানের পাশাপাশি আমরা দীর্ঘমেয়াদি সমন্বিত প্রকল্পের দিকেও কাজ করছি।”

সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত এই প্রকল্পে ৬টি নদীর ৮১ কিলোমিটার খননের মাধ্যমে জমে থাকা পানি অপসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা আংশিকভাবে দূর হবে বলে আশা করা হচ্ছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম, বাংলাদেশ সেনাবাহিনীর প্রকল্প পরিচালক লে. কর্নেল মামুন উর রশিদ, পানি উন্নয়ন বোর্ডের প্রকল্প পরিচালক বিএম আব্দুল মোমিন, পানি উন্নয়ন বোর্ড যশোরের নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার ব্যানার্জি, মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত তামান্না, কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুনসহ স্থানীয় জনপ্রতিনিধি ও সংগঠনের নেতারা।

লে. কর্নেল মামুন উর রশিদ বলেন,“ভবদহের জলাবদ্ধতা নিরসন একটি বড় চ্যালেঞ্জ। সেনাবাহিনী যেকোনো কঠিন কাজের দায়িত্ব নিতে প্রস্তুত। এই ৬টি নদী খননের মাধ্যমে আমরা পানি নিষ্কাশনের পথ তৈরি করছি। পাশাপাশি দীর্ঘমেয়াদি সমন্বিত প্রকল্পও হাতে নেওয়া হয়েছে, যাতে ভবদহের মানুষ স্থায়ীভাবে এই দুর্ভোগ থেকে মুক্তি পায়।”

অনুষ্ঠানে প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির প্রধান উপদেষ্টা ইকবাল কবির জাহিদ, জামায়াত নেতা গাজী এনামুল হক, ও সাবেক চেয়ারম্যান ফিরোজ আহমেদ বক্তব্য রাখেন।

উদ্বোধনী অনুষ্ঠানের শেষে মোনাজাতের পর ভবদহ স্লুইসগেট এলাকার পাশ থেকে মাটি কাটার মাধ্যমে প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার ব্যানার্জি জানান,“বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে ১৪০ কোটি টাকা ব্যয়ে ৮১.৫০০ কিলোমিটার নদী পুনঃখনন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এই প্রকল্প বাস্তবায়িত হলে ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা অনেকাংশে কমে যাবে।”

স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  যশোর  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close