বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
শুটকি মৌসুম শুরু: দুবলার চরে ঝড়-জ্বলোচ্ছাসের শঙ্কা উপেক্ষা করে জেলেদের সাগরে যাত্রা
মাসুদ রানা, মোংলা
প্রকাশ: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫, ১২:১০ AM আপডেট: ২৫.১০.২০২৫ ১২:২৬ এএম
সুন্দরবনের দুবলার চরে শুরু হচ্ছে শুটকি মৌসুম

সুন্দরবনের দুবলার চরে শুরু হচ্ছে শুটকি মৌসুম

বঙ্গোপসাগর পাড়ে সুন্দরবনের দুবলার চরে শুরু হচ্ছে শুটকি মৌসুম। এ মৌসুমকে ঘিরে মোংলার উপকূলের নদ-নদীতে জড়ো হয়েছে শতশত জেলে ট্রলার। বনবিভাগের কাছ থেকে পাস-পারমিট নিয়ে শনিবার মধ্যরাত থেকে সমুদ্রে যাত্রা করবেন এসব জেলেরা। এখন মোংলায় অবস্থা নিয়ে এসব জেলেরা তাদের প্রয়োজনীয় সরঞ্জাম ট্রলার ভর্তি করছেন। 

সুন্দরবন পূর্ব বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ রেজাউল করিম চৌধুরী জানান, আগামী ২৬ অক্টোবর থেকে দুবলার চরে শুরু হচ্ছে শুটকি মৌসুম। শুটকি মৌসুম শেষ হবে আগামী বছরের ২৮ ফেব্রুয়ারী। এ মৌসুমের ৪ মাস ধরে তারা দুবলার আলোরকোল, অফিসকেল্লা, নারকেলবাড়ীয়া ও শেলার চরে অবস্থান করবেন। চরগুলোতে জেলেদের থাকার জন্য ৯শ ঘর বাঁধার অনুমতি দেয়া হয়েছে। আর দোকানের অনুমোদন দেয়া হয়েছে ৮০টি। এরমধ্যে রয়েছে মুদি, তেল, ওষুধ, সেলুন ও হোটেলসহ নানা পণ্যের দোকান। 

এছাড়া মাছ বেচাকেনার জন্য ১০০টি ডিপোর অনুমোদন দেয়া হয়েছে। এ মৌসুমকে ঘিরে চরগুলোতে প্রায় ১০ হাজার জেলে-মহাজনের সমাগম ঘটবে। তারা চরে থাকার জন্য অস্থায়ী ঘর নির্মাণ করবেন। নির্মাণ করবেন মাছ শুকানোর চাতাল ও ট্রলার থেকে মাছ ওঠানামানোর জন্য জেটি এবং ঘাট। এসব কাছে জেলেরা কোন ভাবেই সুন্দরবনের কোন প্রজাতির গাছপালা কাটতে ও ব্যবহার করতে পারবেন না। কেউ যদি নিষেধাজ্ঞা অমান্য করে বনের ক্ষতিসাধনের অপচেষ্টা চালান তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এ নিষেধাজ্ঞা মেনেই চরে ঘর তোলাসহ অন্যান্য স্থাপনা নির্মাণে জেলেরা প্রয়োজনীয় কাটপাট সঙ্গে নিয়ে যাচ্ছেন।

খুলনার পাইকগাছার জেলে মহাজন রফিকুল ইসলাম বলেন, বনের গাছপালা কাটা ও ব্যবহার নিষেধ, তাই আমরা জাল ধরার জন্য কাঁকড়া, ঘর ও চাতাল নির্মাণের বাঁশ, বেড়া-চটকি সঙ্গে নিয়ে যাচ্ছি। আমরা বনের কোন ক্ষতি করবো না।

সাতক্ষীরার আশাশুনির জেলে মহাজন মোস্তফা সানা বলেন, একটি পরিপূর্ণ ট্রলার নিয়ে দুবলার চরে যেতে আমাদের ২০/২৫ লাখ টাকার প্রয়োজন হয়। আমরা জেলে, এতো টাকা তো আমাদের নেই। তাই ধার-কর্জ করে নৌকা, জাল, বসত ঘরের প্রয়োজনীয় মালামাল ও মানুষজন নিয়ে সাগরে যাচ্ছি। আবহাওয়া ভাল থাকলে ভাল মাছ পাবো, তা টাকা উঠবে, না হলে লোকসান দিয়ে ঘরে উঠতে হবে। 

বাগেরহাটের রামপালে জেলে মহাজন কালাম শেখ বলেন, কয়েক বছর ধরে সাগরে জলদস্যু ছিলনা। এখন আবার জলদস্যুতা বেড়েছে। গত বছরও আমার জেলেদের জিম্মি করে পৌনে তিন লাখ টাকা মুক্তিপণ নিয়েছে । আমাদের ভয় শুধু ডাকাতের। আমরা চাই প্রশাসনের কঠোর নজরদারী। আমরা যেন শান্তিতে মাছ ধরতে পারি।

বাগেরহাটের মোংলার জেলে মহাজন কালাম ব্যাপারী ও লতিফ হাওলাদার বলেন, আমরা যে সময়টা ধরে দুবলার চরে থাকি, এই সময়টাই ঝড় জ্বলোচ্ছাসের সময়। ঝড় জ্বলোচ্ছাসের কারণে আমাদের মাছ ধরা ও শুকানোর কাজে মারাত্মক ব্যাঘাত ঘটে। ঝড়ে অনেক সময় ট্রলার ডুবে যায়। বৃষ্টিতে চরের মাছও পঁচে যায়। এতে আমাদের ভীষণ ক্ষতি হয়। তাই ঝড় জ্বলোচ্ছাসের সাথে যুদ্ধ করেই আমাদের বেঁচে থাকতে হয়। 

পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ রেজাউল করিম চৌধুরী বলেন, গত মৌসুমে শুটকি থেকে বনবিভাগের ৬ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছিল। আশা করছি এবার আবহাওয়া অনুকূলে থাকলে ৭ থেকে ৮ কোটি টাকা রাজস্ব আদায় সম্ভব হবে। তিনি আরো বলেন, জেলেদের নিরাপত্তায় বনবিভাগের পাশাপাশি সেখানে থাকছে কোস্ট গার্ডও। 

স্বদেশ প্রতিদিন/নিয়াজ




আরও সংবাদ   বিষয়:  শুটকি   মৌসুম   শুরু   দুবলার   চরে    ঝড়-জ্বলোচ্ছাস   শঙ্কা উপেক্ষা   জেলে   সাগরে   যাত্রা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close