বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
‘তারেক রহমান শীঘ্রই দেশে ফিরে বিএনপির নেতৃত্ব দেবেন’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫, ১২:০৬ AM

বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সিলেট-৬ আসনে (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) বিএনপির মনোনয়ন প্রত্যাশী ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী বলেছেন, ফ্যাসিবাদের পতন হলেও ষড়যন্ত্র থেমে যায়নি। বিএনপি গত দেড় যুগ ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করে আসছে। এখনো গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও ভোটাধিকার প্রতিষ্ঠার লড়াই চালিয়ে যাচ্ছে।

তিনি বলেন, আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র জনগণ মেনে নিবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শীঘ্রই দেশে ফিরে দলের নেতৃত্ব দেবেন। আমাদের অভিভাবকের সুযোগ্য নেতৃত্বেই বিএনপি ক্ষমতায় যাবে। 

তিনি আরও বলেন, তৃণমূল হচ্ছে বিএনপির প্রাণ। যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় তৃণমূল জাতীয়তাবাদী শক্তিকে সজাগ, সতর্ক ও ঐক্যবদ্ধ থাকতে হবে। সবাইকে মনে রাখতে হবে আগামী নির্বাচন দেশ, জাতি এবং বিএনপির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে সবাইকে একযোগে কাজ করতে হবে।

তিনি শুক্রবার (২৪ অক্টোবর) রাতে বিয়ানীবাজার উপজেলার রামধা বাজারে আলীনগর ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপর্যুক্ত কথা বলেন। সভায় আলীনগর ইউনিয়ন বিএনপি, যুবদল, শ্রমিকদল, ছাত্রদল ও জাসাসসহ অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

উপজেলা বিএনপির সহ-সভাপতি শামীম আহমদের সভাপতিত্বে ও আলীনগর ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহ্বায়ক মাহবুব হাসান রাসেলের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জেলা বিএনপির সহ-সভাপতি নজমুল হোসেন পুতুল, উপদেষ্টা গোলাম কিবরিয়া চৌধুরি শাহীন, শিশুবিষয়ক সম্পাদক সিদ্দিক আহমেদ, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুস সবুর, উপজেলা জাসাসের সভাপতি মুজিবুর রহমান, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক কামরুজ্জামান, সাবেক ইউনিয়ন যুবদল সভাপতি মুহিব আহমদ, যুবদলের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, উপজেলা শ্রমিক দল সভাপতি আলি হাসান, তিলপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আহমদ। 
 
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, যুবদল নেতা আরিফ, ময়নুল, মাহি, তারেক, রাহেদ, আলীনগর ইউনিয়ন জাসাস সভাপতি জুবের আহমদ, সাধারণ সম্পাদক জুম্মান আহমদ, সিনিয়র সহ সভাপতি মাশুক আহমদ, সদস্য তানিম আহমদ, যুবদল নেতা রুমেল চৌধুরী, ইউনিয়ন বিএনপি নেতা কাওছার আহমেদ, উপজেলা যুবদল নেতা মাহতাব উদ্দিন রুবেল, ইউনিয়ন ছাত্রদলের সাধারণ মাহবুব আলম ও ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি শামীম আহমেদ প্রমুখ।

স্বদেশ প্রতিদিন/ আরএফ/ ওএফ 


আরও সংবাদ   বিষয়:  তারেক রহমান  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close