সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      ● সংবাদ উপস্থাপিকাকে গুলি করে হত্যা, স্বামী আটক      ● ২০২৭ সালে আর্জেন্টিনার মাটিতে আবারও খেলতে যাচ্ছেন মেসি      ● ফার্মগেটে মেট্রো স্টেশনের নিচে বাসে আগুন      ● স্বৈরাচার হাসিনার দেশে ফেরার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে : ড. এমএ কাইয়ুম      ● বারবার ক্ষমা চাইতে হচ্ছে : অমিতাভ বচ্চন      ● বাংলাদেশের টেস্ট ইতিহাসে প্রথম, ৭ হাজারি ক্লাবে মুশফিক      ● গুগলে ৩৩, আসল বয়স জানালেন সাদিয়া আয়মান      ● হাড়ের ক্ষয় রোধে করণীয়      
বাঁশখালীতে কাভার্ডভ্যানের ধাক্কায় শিশু নিহত
বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫, ৫:৫৪ পিএম

চট্টগ্রামের বাঁশখালীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোহাম্মদ ফাহিম (৮) নামে এক শিশু নিহত হয়েছে। 

শুক্রবার (২৪ অক্টোবর) সকাল ৮টার দিকে বাঁশখালী-পেকুয়া প্রধান সড়কের পুঁইছড়ি ফুটখালী ব্রিজের উত্তর পাশে নতুন পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. ফাহিম পুঁইছড়ি ইউনিয়নের পূর্ব পুঁইছড়ি ৪ নম্বর ওয়ার্ডের ফরেস্ট টিলা এলাকার মো.আব্দুর রহিমের পুত্র। 

প্রত্যক্ষদর্শীরা জানান, ‘সকালে শিশুটি তার মামার সঙ্গে নানার বাড়ি যাওয়া পথে সিএনজি থেকে নেমে রাস্তা পারাপারের সময় বেপরোয়া গতির কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হলে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। পরে পুলিশ ও পরিবারের সদস্যরা এসে শিশুটির মরদেহ উদ্ধার করে। বাঁশখালী থানার এস.আই জামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ঘটনার পর নিহত শিশুর পিতা আব্দুর রহিম স্ট্রোক করে হাসপাতালে ভর্তি আছে।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘ঘটনাস্থল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। চালক ও কাভার্ডভ্যানটি আটক করে থানায় নেওয়া হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


স্বদেশ প্রতিদিন/রাফি

 

আরও সংবাদ   বিষয়:  শিশুনিহত   বাঁশখালী   কাভার্ডভ্যান  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close