প্রকাশ: শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫, ৫:৩৯ পিএম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে পরিবেশের ভারসাম্য রক্ষা ও দূষণমুক্ত সবুজ পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে বিনামূল্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২৪ অক্টোবর) গোপালগঞ্জ সদর উপজেলার গোলাবাড়িয়া বাজার ও কাঠি বাজারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে গোপালগঞ্জ-২ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আজমল হোসেন সর্দার উপস্থিত থেকে সাধারণ মানুষের মাঝে গাছের চারা বিতরণ করেন। এসময় বাংলাদেশ জামাতে ইসলামী গোপালগঞ্জ জেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।
স্থানীয় জনগণ স্বতঃস্ফূর্তভাবে এ উদ্যোগে অংশগ্রহণ করে এবং পরিবেশ রক্ষায় এমন উদ্যোগ গ্রহণ করায় ভূয়সী প্রশংসা করে।
স্বদেশ প্রতিদিন/ রাফি