প্রকাশ: শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫, ১১:২৩ AM

সংগৃহীত ছবি
সুনামগঞ্জের জনপ্রিয় পর্যটন স্পট টাঙ্গুয়ার হাওরে ঘুরতে গিয়ে একটি বাস খাদে পড়ে মা-মেয়ে নিহত হয়েছেন।
আজ শুক্রবার (২৪ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজার সংলগ্ন ইনাতনগর গ্রামের রাস্তার প্রবেশ মুখে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন ঢাকার বাসিন্দা আব্দুল্লাহ আল মামুনের স্ত্রী মনজুরা আক্তার (৩৭) এবং তাদের মেয়ে আয়েশা সিদ্দিকা (১০)। আব্দুল্লাহ আল মামুন চাঁদপুর জেলার দোয়ালিয়া গ্রামের স্থায়ী বাসিন্দা।
জয়কলস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছালে বাস খাদে পড়ে থাকা অবস্থায় পাওয়া যায়। নিহত মা-মেয়েকে বাসের নিচ থেকে ফায়ার সার্ভিসের টিম উদ্ধার করেছে।”