প্রকাশ: শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫, ১০:৪৪ AM

সংগৃহীত ছবি
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর পদত্যাগের খবর সঠিক নয় বলে জানিয়েছেন দলটি।
গতকাল বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) এনসিপির যুগ্ম সদস্য সচিব সালেহ উদ্দিন সিফাত একটি বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, নাসীরুদ্দীন পাটওয়ারী এখনও পার্টির সঙ্গে আছেন। তিনি সম্প্রতি নির্বাচন কমিশনে পার্টি নিবন্ধন সংক্রান্ত দায়িত্বও পালন করেছেন। এছাড়া মুখ্য সমন্বয়ক হিসেবে তিনি বিভিন্ন উইংয়ের দায়িত্বও দেখছেন। তাই পদত্যাগ বা দল থেকে অব্যাহতির খবর সম্পূর্ণ ভিত্তিহীন।
এদিকে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, নাসীরুদ্দীন পাটওয়ারীর পদত্যাগ সংক্রান্ত যে সংবাদ ছড়ানো হচ্ছে, তা গুজব ছাড়া কিছুই নয়। তিনি এমন অসত্য ও ভিত্তিহীন খবরের তীব্র নিন্দা জানান।
এর আগে বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করা হয়েছিল যে, পাটওয়ারী মুখ্য সমন্বয়কের পদ থেকে অব্যাহতি চেয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন। এমন খবর দুই সপ্তাহ আগে দলের আহ্বায়ক ও সদস্য সচিবের কাছে জমা দেওয়ার কথা বলা হয়। তবে দলটি তা স্পষ্টভাবে অস্বীকার করেছে।