
কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের বিএনপির দলীয় মনোনয়নপ্রত্যাশী, বেগম খালেদা জিয়ার প্রাক্তন এপিএস ও অবসরপ্রাপ্ত সচিব ইঞ্জিনিয়ার এম.এ মতিন খান বলেছেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন হলে আমরা সত্যিই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্নের বাংলাদেশকে বাস্তবে দেখতে পাবো।”
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দিনব্যাপী তিতাস উপজেলার নারান্দিয়া ও ভিটিকান্দি ইউনিয়নে তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে জনমত গঠন ও সচেতনতা সৃষ্টির লক্ষ্যে লিফলেট বিতরণকালে সংক্ষিপ্ত পথসভায় তিনি এ কথা বলেন।
ইঞ্জিনিয়ার মতিন খান বলেন, “তারেক রহমানের ৩১ দফা শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, এটি দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার অঙ্গীকার। রাষ্ট্র মেরামতের সব উপাদান এতে অন্তর্ভুক্ত রয়েছে।” তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।
তিনি আরও বলেন, “আমি আপনাদের ভালোবাসা ও সমর্থন নিয়ে ধানের শীষের প্রার্থী হিসেবে মানুষের কল্যাণে কাজ করতে চাই।”
দিনব্যাপী কর্মসূচিতে তিনি নারান্দিয়া ইউনিয়নের বন্দরামপুর, নয়াকান্দি বাজার, কাচারী বাজার, আসমানিয়া বাজার, ভিটিকান্দি ইউনিয়নের রঘুনাথপুর আনন্দ বাজার, রঘুনাথপুর মিম কলেজ গেইট ও জগতপুর গ্রামসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে লিফলেট বিতরণ করেন। এসময় তিনি জনগণের মাঝে ৩১ দফার মূল বক্তব্য তুলে ধরেন এবং তা মনোযোগসহকারে পড়ার আহ্বান জানান।
লিফলেট বিতরণের সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ধানের শীষের পক্ষে স্লোগান দিয়ে পুরো এলাকা মুখরিত করে তোলেন। তারা বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের হাতে লিফলেট পৌঁছে দেন এবং ৩১ দফা কর্মসূচির তাৎপর্য তুলে ধরেন।
এসময় উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাদেক হোসেন চেয়ারম্যান, তিতাস উপজেলা বিএনপির উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন সেলিম চেয়ারম্যান, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম জাদু মোল্লা, সহ-সভাপতি রফিকুল ইসলাম, আলী হোসেন, দপ্তর সম্পাদক এমদাদুল হক ফুল মিয়া, কৃষি বিষয়ক সম্পাদক আব্দুল বাতেন সরকার, সহ-কৃষি বিষয়ক সম্পাদক এমরান সরকার, উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক রমজান আলী প্রধান, উপজেলা বিএনপির সদস্য স্বর্ণকার মনির হোসেন, কড়িকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মনির হোসেন ভূঁইয়া, উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি আদিলুর রহমান আদিল, সাধারণ সম্পাদক রুবেল, বিএনপি নেতা জলিল সরকার, কোম্পানি মনির, হোমনা উপজেলা বিএনপির সাবেক নির্বাহী সদস্য মহসিন বেপারী, কলাকান্দি ইউনিয়নের যুবদল সভাপতি হাবিব সরকার ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মাইনুদ্দিন সরকারসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
স্বদেশ প্রতিদিন/ আরএফ