বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
নারায়ণগঞ্জে নৈশপ্রহরী হত্যা মামলার আসামিকে পটুয়াখালী থেকে গ্রেপ্তার
পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫, ১২:২৯ AM

নারায়ণগঞ্জে নৈশপ্রহরী আবু হানিফকে ইট দিয়ে মাথা থেঁতলিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলার অভিযুক্ত অপু (২৫) কে হত্যার ৪৮ ঘণ্টার মধ্যে পটুয়াখালীর কলাপাড়া থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৮। 

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে কলাপাড়া থানার বলিপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার অপু নারায়ণগঞ্জের মহসিন ক্লাব গলির বাসিন্দা হিরা’র ছেলে। র‌্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার রাশেদুল আহসান বিষয়টি নিশ্চিত করেছেন।
‎র‌্যাব সুত্রে জানা যায়, গত ২০ অক্টোবর দুপুরে নারায়ণগঞ্জ সদর থানার খানপুর এলাকায় ভয়াবহ এই হত্যাকাণ্ড সংঘটিত হয়। এতে বাগেরহাট জেলার শরণখোলা থানার খোন্তাকাটা গ্রামের বাসিন্দা আবুল কালামের ছেলে আবু হানিফ (৩০) হত্যাকাণ্ডের শিকার হন। হত্যাকাণ্ডের শিকার হওয়া আবু হানিফ নারায়ণগঞ্জের খানপুর এলাকার জিতু ভিলার নিরাপত্তা প্রহরী হিসেবে কর্মরত ছিলেন।
‎র‍্যাব আরো জানায়, ঘটনার দিন শিশু সানজিদা (১০) নামে এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। এরপর এজাহারভুক্ত অভিযুক্ত অপু, অভি, রাহাতসহ আরও কয়েকজন মিলে দুপুর ১২ টার দিকে হানিফকে বাসা থেকে ডেকে নিয়ে যায়। এরপর প্রথমে তাকে সুন্দরবন মাঠে এবং পরে জোড়া ট্যাংকির মাঠে নিয়ে মারধর করেন।

‎একপর্যায়ে দুপুর দেড়টার দিকে থানায় নিয়ে যাওয়ার কথা বলে খানপুর মেট্রো হলের পশ্চিম পাশে একটি ফাঁকা জায়গায় নিয়ে হানিফের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে ইট ও লাঠি দিয়ে এলোপাথাড়ি আঘাত করে গুরুতর জখম করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খানপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। কিন্তু সন্ধ্যা ৮ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
‎ঘটনার পর নিহতের ভাই মো. হযরত আলী বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর থেকেই পলাতক ছিল মূল অভিযুক্ত অপু। পরে র‌্যাব-৮ এর তৎপরতায় ৪৮ ঘণ্টার মধ্যেই কলাপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
‎র‌্যাব- ৮ পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার মো. রাশেদুল আহসান বলেন, অভিযুক্ত অপুকে নারায়ণগঞ্জ থেকে পটুয়াখালীতে পালিয়ে আসার পর গোপন সংবাদের ভিত্তিতে চিহ্নিত করা হয়। পরে কলাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

স্বদেশ প্রতিদিন/ আরএফ 


আরও সংবাদ   বিষয়:  নারায়ণগঞ্জ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close