শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
হোমনায় বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লিফলেট বিতরণ
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫, ৮:২৮ পিএম

কুমিল্লার হোমনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে স্থানীয় নেতাকর্মীদের সাথে নিয়ে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করেছেন কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ওমর ফারুক মুন্না।

আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে স্থানীয় নেতাকর্মীদের সাথে নিয়ে বিএনপির সাবেক মন্ত্রী মরহুম এমকে আনোয়ার ও তার সহধর্মিণীর কবর জিয়ারত ও তাদের রুহের মাগফেরাত কামনায় দোয়া করেন ওমর ফারুক মুন্না। কবর জিয়ারত শেষে মরহুম এমকে আনোয়ারের বাসায় একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সংক্ষিপ্ত বক্তব্যে ওমর ফারুক মুন্না বলেন, “রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ বাস্তবায়নের বিকল্প নেই। দেশকে উন্নত ও সমৃদ্ধিশালী রাষ্ট্রে পরিণত করতে ৩১ দফা বাস্তবায়ন খুবই গুরুত্বপূর্ণ।”

তিনি আরো বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমি কুমিল্লা-২ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী। আমি এই এলাকার সন্তান। যদি আমি মনোনয়ন পাই তাহলে মরহুম এমকে আনোয়ারের অসম্পূর্ণ কাজকে সম্পূর্ণ করবো। আমি আপনাদের কাছে দোয়া চাই ও ধানের শীষ প্রতীকে ভোট চাই।”

বক্তব্য শেষে ওমর ফারুক মুন্না নেতাকর্মীদের সাথে নিয়ে উপজেলা সদরের বিভিন্ন ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও জনসাধারণের মাঝে কৌশল বিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট চান।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  হোমনা   বিএনপি   লিফলেট  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close