সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● হোমনায় ফুটবল টুর্নামেন্ট খেলতে গিয়ে অষ্টম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু      ● নবনির্মিত সৈনিক ব্যারাক ‘প্রত্যয়’ উদ্বোধন করলেন আনসার-ভিডিপি মহাপরিচালক      ● নওগাঁয় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু      ● মিশরে দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষ, হতাহত শতাধিক      ● বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম      ● গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ হাজার টাকা করার প্রস্তাব      ● দ্রুতই ১২ হাজার ক্রীড়া শিক্ষক নিয়োগ : সংসদে আমিনুল হক      ● ড্র মেনে নিল দুই দল, সিরিজ জিতল ওয়েস্ট ইন্ডিজ      ● ডা. জুবাইদা রহমানের সঙ্গে ব্রিটিশ ডাচেস সোফির সাক্ষাৎ      ● ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু      ● শহীদ জিয়া মহিলা কলেজে রোভার স্কাউট গ্রুপ প্রতিষ্ঠা      ● লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস উল্টে নিহত ৩, আহত ১৫      
লাকসামে শিক্ষকের বিরুদ্ধে অর্ধশতাধিক শিক্ষার্থীকে ন্যাড়া করার অভিযোগ
লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫, ৭:০২ পিএম আপডেট: ২৩.১০.২০২৫ ৭:১৯ PM
লাকসামে শিক্ষকের দায়িত্বে অর্ধশতাধিক শিক্ষার্থীর মাথা ন্যাড়া

লাকসামে শিক্ষকের দায়িত্বে অর্ধশতাধিক শিক্ষার্থীর মাথা ন্যাড়া

কুমিল্লার লাকসামে এক শিক্ষকের দায়িত্বে বিভিন্ন শ্রেণীর অর্ধশতাধিক শিক্ষার্থীর মাথা ন্যাড়া করার অভিযোগ পাওয়া গেছে। ওই শিক্ষক মাথা ন্যাড়া করার পর শিক্ষার্থীদের কাছ থেকে প্রতি জন হিসেবে ৫০ টাকা আদায় করেন। এতে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে অসন্তোষ ও তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।

একাধিক শিক্ষার্থীর অভিযোগ, ওই শিক্ষকের নিকট ইংরেজি প্রাইভেট না পড়ার কারণে তিনি প্রতিশোধ নিতে এ কাজ করেছেন।

অভিযুক্ত লাকসাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শাহজাহান কবির। তিনি ওই বিদ্যালয়ের ইংরেজি বিষয় পাঠদান করেন বলে জানা গেছে।

আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) লাকসাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণী থেকে ১০ম শ্রেণীর শিক্ষার্থীদের মাঝে ঘটনাটি ঘটেছে।

জানা যায়, লাকসাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের একটি সুনামধন্য, ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান।

ওই প্রতিষ্ঠানের সুনাম নষ্ট করতে নানামুখী চক্রান্তের অংশ হিসেবে পাঠদানে অবহেলা, শিক্ষার্থীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, স্কুল শিক্ষকদের কাছে প্রাইভেট পড়তে বাধ্য করা সহ নানা অভিযোগ রয়েছে।

একাধিক শিক্ষার্থী ও অভিভাবক জানান, লাকসাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক শাহজাহান কবির সারা বছর বিদ্যালয়ের আশপাশে রুম ভাড়া নিয়ে ৭ম থেকে ১০ম শ্রেণীর শিক্ষার্থীদের ইংরেজি বিষয়ে প্রাইভেট পড়িয়ে আসছেন। যারা ওই শিক্ষকের নিকট প্রাইভেট পড়েন, তাদের পরীক্ষায় অধিক নম্বর দেওয়া হয়। আর যারা প্রাইভেট পড়েন না, তাদের সাথে অসদাচরণ ও বিভিন্ন হয়রানি মূলক কর্মকাণ্ড চালানো হয়।

আজ বৃহস্পতিবার ৭ম থেকে ১০ম শ্রেণীর প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থীকে শ্রেণীকক্ষ থেকে ডেকে এনে স্কুলের পাশের এক সেলুনে নিয়ে তাদের মাথা ন্যাড়া করা হয় এবং প্রতিজন থেকে ৫০ টাকা আদায় করা হয়। কোনো কারণ ছাড়া শিক্ষার্থীদের মাথা ন্যাড়া করায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে চরম অসন্তোষ দেখা দিয়েছে। 

একাধিক শিক্ষার্থী বলেন, “আমরা স্যারের প্রতিহিংসার শিকার। যারা স্যারের কাছে প্রাইভেট পড়েননি, তাদের মাথা ন্যাড়া করা হয়েছে।”

নাম প্রকাশ না করার শর্তে এক অভিভাবক বলেন, “আমার ছেলে স্যারের কাছে প্রাইভেট পড়ে না। আমার ছেলের মাথা কেন ন্যাড়া করা হয়েছে? এটি কোন আইনে করা হয়েছে?”

অভিযুক্ত শিক্ষক শাহজাহান কবির অভিযোগ অস্বীকার করে বলেন, “শিক্ষার্থীরা বিভিন্ন স্টাইলে চুল কেটে বিদ্যালয়ে আসেন। এতে বিদ্যালয়ের ড্রেসকোড মানা হচ্ছে না। তাই মাথার চুল ছোট করে দেয়া হয়েছে। প্রাইভেটের বিষয়টি সত্য নয়।”

লাকসাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এবিএম এনায়েত উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “স্কুলের ড্রেসকোড অনুযায়ী চুল কাটতে বলা হয়েছে, কিন্তু মাথা ন্যাড়া করতে বলা হয়নি। প্রাইভেটের বিষয়টি একান্তই ওই শিক্ষকের।”

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. নাসির উদ্দীন বলেন, “শিক্ষার্থীরা স্কুলের ড্রেসকোড অনুযায়ী চুল কাটতে হলে কমিটির অনুমোদন ও সরকারি আইন অনুযায়ী চুল কেটে ছবি তুলতে হবে।”

লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা নার্গিস সুলতানা বলেন, “বিদ্যালয়ের শিক্ষক কেন শিক্ষার্থীর মাথা ন্যাড়া করেছেন, তা আমি এক্ষুনি খবর নিচ্ছি।”


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  লাকসাম  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close