বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      
একক প্রার্থীর আসনে ‘না’ ভোটের বিধান থাকবে : আসিফ নজরুল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫, ৬:২৭ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল জানিয়েছেন, যে কোনো আসনে যদি একমাত্র প্রার্থী থাকে, সেখানে ভোটারদের ‘না’ ভোট দেওয়ার সুযোগ থাকবে। ভোটাররা চাইলে একক প্রার্থীর বিপরীতে ‘না’ ভোট দিতে পারবেন।

আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। এ সময় উপদেষ্টা পরিষদের সভায় আরপিও আইনের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।

অধ্যাপক আসিফ নজরুল বলেন, ২০১৪ সালের ভুয়া নির্বাচনের স্মৃতি নিশ্চয়ই মনে আছে। তখন ১৫৪টি আসনে একমাত্র প্রার্থী ছিল। যাতে এমন নির্বাচনের পুনরাবৃত্তি না হয়, নতুন আইন অনুযায়ী একক প্রার্থী থাকলেও ভোটাররা ‘না’ ভোট দিতে পারবে। প্রার্থী পছন্দ না হলে পুনরায় নির্বাচন অনুষ্ঠিত হবে।

তিনি আরও বলেন, নির্বাচনী জোট থাকলে জোটের অংশ হলেও দলের প্রতীক অনুযায়ী ভোট গ্রহণ হবে, যাতে ভোটাররা স্পষ্টভাবে জানতে পারে কোন দলের প্রতি সমর্থন জানাচ্ছেন।

পোস্টাল ব্যালেট প্রসঙ্গে তিনি জানান, যারা নির্বাচনী কাজে ব্যস্ত থাকবেন, যেমন আইনশৃঙ্খলা বাহিনী, প্রিজাইডিং অফিসার বা অন্যান্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, তাদের জন্য পোস্টাল ব্যালেটে ভোট দেওয়ার সুযোগ থাকবে। একইভাবে প্রবাসীদেরও পোস্টাল ব্যালেটের মাধ্যমে ভোট দেওয়ার সুবিধা থাকবে। এছাড়া ভোট গণনার সময় মিডিয়ার উপস্থিতির সুযোগ নিশ্চিত করা হয়েছে।

আইন উপদেষ্টা বলেন, রাজনৈতিক দলকে যে কোনো দান বা চাঁদা যদি ৫০ হাজার টাকার বেশি হয়, তা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে দিতে হবে এবং দাতার ট্যাক্স রিটার্নও জমা দিতে হবে।

তিনি আরও উল্লেখ করেন, আগের আইনে কোনো ভোট কেন্দ্রে গণ্ডগোল হলে কেবল সেই কেন্দ্রের ফল বাতিল করার সুযোগ ছিল। নতুন আইনে নির্বাচন কমিশন যদি মনে করে কোনো নির্বাচনী এলাকায় ব্যাপক অনিয়ম হয়েছে, তাহলে পুরো এলাকার ভোট বাতিল করার ক্ষমতা থাকবে।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  আসিফ নজরুল   নির্বাচন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close