বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বাঁশখালীতে চাচাতো ভাইয়ের ইটের আঘাতে বোনের মৃত্যু
বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫, ৬:২২ পিএম

চট্টগ্রামের বাঁশখালীতে চাচাতো ভাইয়ের ইটের আঘাতে বোনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল ১০টায় বাঁশখালী উপজেলার কাথরিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সলার বাপের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত রিপু আক্তার (৩০) বাঁশখালী পৌরসভার ৪ নং ওয়ার্ডের লস্কর পাড়া এলাকার নুর মোহাম্মদ মিয়ার স্ত্রী। তিনি এক কন্যা সন্তানের জননী। 

জানা যায়, নিহত রিপু আক্তার গত মঙ্গলবার স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে বেড়াতে যায়। বৃহস্পতিবার সকালে জায়গা-জমির বিরোধ নিয়ে চাচা ফরিদ আহমদের পরিবারের সাথে রিপুর পরিবারের মারামারি হয়। এ সময় কথা কাটাকাটির একপর্যায়ে চাচাতো ভাইয়েরা রিপুকে ইট দিয়ে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে রিপু আক্তারের মৃত্যুর পরপরই রিপুর বড় বোনের ছেলে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে তাদের দুই মামাকে গুরুতর আহত করার খবর পাওয়া গেছে। বর্তমানে তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ডা. হামিদা আক্তার বলেন, “সকাল সাড়ে ১০টার দিকে রিপু আক্তার নামে এক গৃহবধূর লাশ স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে আনা হয়। হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে। ওই গৃহবধূর গলায় একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।”

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, “জায়গা-জমির বিরোধ নিয়ে দুই পরিবারের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে দু’পক্ষের কয়েকজন আহত হন। এতে রিপু আক্তার গুরুতর আহত হয়ে মৃত্যুবরণ করেন। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করা হয়েছে।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  বাঁশখালী   বোন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close