বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
মোংলা রেলপথ নির্মাণের ৪ হাজার ২৬১ কোটি টাকা পানিতে!
মাসুদ রানা, মোংলা
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫, ৩:২৩ পিএম আপডেট: ২৩.১০.২০২৫ ৬:৫৮ PM
মোংলা রেলপথ

মোংলা রেলপথ

মোংলা বন্দর সম্প্রসারণ ও উন্নয়নে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দীর্ঘ দিনের দাবী ছিল মোংলা বন্দরের সাথে সারা দেশে রেল যোগাযোগ চালু করা। তাই বন্দর সৃষ্টির ৭৩ বছর পর মোংলা-খুলনা রেল যোগাযোগ শুরু হয়। কিন্ত সরকারের গ্রহন করা রেল প্রকল্পের মূল উদ্দেশ্য পূরণ হচ্ছে না মোংলা বন্দর সহ এসকল অঞ্চলের জনসাধারণের। 

তৎকালীন  সরকারের মুল উদ্দেশ্য ছিল, দক্ষিনাঞ্চলের সাথে রেল যোগাযোগ চালু হলে যাত্রী পরিবহনের পাশাপাশি মোংলা বন্দরে আমদানী-রফতানিকৃত পণ্য দেশের বিভিন্ন অঞ্চলে পরিবহন করা হবে। 

এতে পণ্য পরিবহনে নিরাপত্তা, সময় ও অর্থ তিন দিকেই সাশ্রয় হবে ব্যবসায়ীদের। ফলে ব্যবসায়ীরা যেমন লাভবান হবেন, বন্দরেরও বাড়বে রাজস্ব।  সে জন্য চার হাজার ২৬১ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয় খুলনা-মোংলা রেল লাইন।

 গত ২০২৪ সালের ১ জুন মোংলা-খুলনা রেল লাইন চালু হলেও এতে সুফল পাচ্ছেনা মোংলা বন্দর সহ এ অঞ্চলের জনগণ। চলছে মাত্র  যাত্রীবাহী একটি ট্রেন। বন্দর থেকে পণ্য পরিবহন হচ্ছে না। রেল চালুর প্রায় দেড় বছর অতিবাহিত হলেও মাত্র দুইটি জাহাজের আমদানীকৃত কিছু পণ্য পরিবহন করা হয়েছে এ রেল পথে। 

মোংলা বন্দর কর্তৃপক্ষের উপ পরিচালক ( বোর্ড  ও জনসংযোগ বিভাগ) মো.মাকরুজ্জামান বলেন, মোংলা বন্দর এখন সম্পুর্ণ সচল।পণ্য পরিবহনে নৌ-পথ ও সড়ক পথ চালু রয়েছে। এখন রেল পথ দিয়ে পুরোপুরি পণ্য পরিবহনের জন্য ব্যবসায়ীদের নিয়ে চেষ্টা চালাচ্ছে বন্দর কর্তৃপক্ষ।

স্বদেশ প্রতিদিন/নিয়াজ





আরও সংবাদ   বিষয়:  মোংলা রেলপথ   নির্মাণ   ৪ হাজার ২৬১ কোটি টাকা   পানিতে   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close