অন্তর্বর্তীকালীন সরকার চারজন সহকারী পুলিশ সুপারকে (এএসপি) চাকরি থেকে অপসারণ করেছে। তারা সবাই বিসিএস (পুলিশ) ক্যাডারের ৪৩তম ব্যাচের বলে জানা যায়।
আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে।
অপসারণ হওয়া চার এএসপি হলেন- শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার শের শাহ, মো. রওশন জামিল, আশফাক ফেরদৌস ও শোভন কুমার বিশ্বাস।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (পুলিশ) ক্যাডারের ৪৩তম ব্যাচের শিক্ষানবিশ চার সহকারী পুলিশ সুপারকে বাংলাদেশ সিভিল সার্ভিস বিধিমালা, ১৯৮১ এর বিধি ৬(২)এ মোতাবেক সরাসরি চাকরি থেকে অপসারণ করা হলো। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব মো. মাহবুবুর রহমান।