বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      শুধু শিক্ষিত হলেই হবে না, দায়িত্বশীল হতে হবে: ডেপুটি স্পিকার      
রাজনীতি করলে বিয়ে হবে না,জাপানে নারীদের পথে সামাজিক বাধা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫, ৬:২৭ AM

অর্থনৈতিকভাবে উন্নত দেশের তালিকায় থাকা সত্ত্বেও জাপান এখনো সেকেলে সামাজিক চিন্তাধারা থেকে পুরোপুরি মুক্ত হতে পারেনি। দেশটিতে এখনো নারী-পুরুষ বৈষম্য ব্যাপকভাবে বিদ্যমান, বিশেষ করে রাজনীতির অঙ্গনে। অনেক নারীই এখনো রাজনীতিতে আসতে ভয় পান, কারণ সমাজ থেকে শুনতে হয় একটাই কথা— “রাজনীতি করলে বিয়ে হবে না।”

ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, স্থানীয় রাজনীতিতে পরিবর্তনের আশায় বিদেশ থেকে নিজের শহর মিয়াকোতে ফিরে আসেন মাকোতো সাসাকি। কিন্তু রাজনীতিতে যোগদানের আগেই তাকে বলা হয়, সংসারের দিকে মনোযোগ দিতে হবে।
সাসাকি বলেন, “তারা বলেছিল, এত পরিশ্রম করলে আমি বিয়ে করতে পারব না। সন্তান না জন্মালে আমি পূর্ণ প্রাপ্তবয়স্কও নই— এমন কথাও শুনেছি। এটা ছিল ভীষণ কষ্টের।”
তবে বাধা পেরিয়ে ২৭ বছর বয়সে তিনি মিয়াকো সিটি কাউন্সিলে নির্বাচিত হন ২২ সদস্যের মধ্যে একজন হিসেবে। এখন সেখানে মাত্র তিনজন নারী কাউন্সিলর রয়েছেন।

একই ধরনের অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন এরিকা সুমোরি, টোকিওর কাছাকাছি আতসুগি শহরের ৩৪ বছর বয়সী সিঙ্গেল মাদার কাউন্সিলর। তিনি বলেন, “আমার শহর রক্ষণশীল। নির্বাচনের সময় আমাকে বলা হয়েছিল— আমার সিঙ্গেল মাদার হওয়ার বিষয়টি প্রকাশ না করতে।”

এরিকাও মনে করেন, জাপানের নারীরা এখনো সামাজিক প্রত্যাশা ও সীমাবদ্ধতার শৃঙ্খলে আবদ্ধ। “নারীরা যেন সামাজিক চাপ ছাড়াই কাজ করতে পারে, সেটাই আমার লক্ষ্য,” বলেন তিনি।

এর মধ্যেই মঙ্গলবার জাপানের ইতিহাসে প্রথমবারের মতো নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন সানায়ে তাকাইচি। বুধবার তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। তবে বিশ্লেষকরা বলছেন, তাকাইচি নারী হলেও তার রক্ষণশীল মনোভাব নারী নেতৃত্বের পথকে আরও কঠিন করে তুলতে পারে।

প্রচলিত ধারণা অনুযায়ী, জাপানে নারীদের কাছ থেকে এখনো ঘরের কাজের প্রত্যাশাই বেশি। ২০২১ সালের সরকারি তথ্যানুযায়ী, জাপানি নারীরা প্রতিদিন গড়ে সাত ঘণ্টা ২৮ মিনিট ঘরের কাজ, সেবা ও শিশু যত্নে ব্যয় করেন, যেখানে পুরুষরা ব্যয় করেন মাত্র এক ঘণ্টা ৫৪ মিনিট।

নির্বাচনের আগে তাকাইচি প্রতিশ্রুতি দিয়েছিলেন— নারীর সমতা নিশ্চিতে নারীদের নিয়ে মন্ত্রিসভা গঠন করবেন। কিন্তু দায়িত্ব নেওয়ার পর তিনি মাত্র দুজন নারী মন্ত্রী নিয়োগ দিয়েছেন, যা তার রক্ষণশীল নীতির প্রতিফলন বলেই মনে করছেন বিশ্লেষকরা।

সরকারি পরিসংখ্যান বলছে, জাপানে রাজনীতিতে নারীর অংশগ্রহণ ধীরে ধীরে বাড়ছে। ২০২৪ সালের নির্বাচনে ২৩ শতাংশেরও বেশি প্রার্থী ছিলেন নারী, যেখানে ২০০৫ সালে এ হার ছিল ১৩ শতাংশ এবং ২০১৭ সালে ১৮ শতাংশ।

স্বদেশ প্রতিদিন / কেআইকে



আরও সংবাদ   বিষয়:  রাজনীতি   বিয়ে   জাপান  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close