বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
ফ্রন্টলাইনে যুদ্ধ থামাতে ট্রাম্পের প্রস্তাব ‘ভালো সমঝোতা’ : জেলেনস্কি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫, ৬:০৩ AM

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, বর্তমান যুদ্ধক্ষেত্রে সংঘাত থামাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাব ‘একটি ভালো সমঝোতা’। তবে তিনি সন্দেহ প্রকাশ করেছেন যে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই প্রস্তাবে সম্মত হবেন কি না।

ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, অসলো সফরকালে মঙ্গলবার (২১ অক্টোবর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জেলেনস্কি বলেন, “ট্রাম্প প্রস্তাব দিয়েছেন— ‘আমরা যেখানে আছি সেখানেই থাকুন এবং আলোচনা শুরু করুন।’ আমি মনে করি, এটি একটি ভালো সমঝোতা। তবে আমি নিশ্চিত নই, পুতিন এতে রাজি হবেন কি না। আমি ট্রাম্পকেও এই কথাই জানিয়েছি।”

জেলেনস্কি আরও বলেন, ২০২২ সালে রাশিয়ার পূর্ণাঙ্গ আগ্রাসনের পর থেকে ইউক্রেন যুদ্ধের অবসানে নানা আন্তর্জাতিক প্রচেষ্টা হলেও তা এখন আবারও অচলাবস্থার মুখে পড়েছে।

সম্প্রতি প্রেসিডেন্ট ট্রাম্প মস্কো ও কিয়েভ উভয় পক্ষকেই বর্তমান ফ্রন্টলাইনে যুদ্ধ বন্ধ করে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন। তবে তিনি স্পষ্ট করেছেন, যুদ্ধবিরতির বিষয়ে কোনো পক্ষকে চাপিয়ে দেওয়া হবে না।

মঙ্গলবার (২১ অক্টোবর) ট্রাম্প জানান, বুদাপেস্টে পুতিনের সঙ্গে পরিকল্পিত শীর্ষ বৈঠক স্থগিত রাখা হয়েছে, কারণ তিনি “অকার্যকর কোনো বৈঠক” চান না।

অন্যদিকে, রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ বুধবার (২২ অক্টোবর) জানিয়েছেন, পুতিন ও ট্রাম্পের মধ্যে সম্ভাব্য শীর্ষ সম্মেলনের প্রস্তুতি এখনো চলমান রয়েছে।

স্বদেশ প্রতিদিন / কেআইকে

আরও সংবাদ   বিষয়:  ফ্রন্টলাইন   যুদ্ধ   ট্রাম্প   জেলেনস্কি   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close