বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
নওগাঁর মান্দায় সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪
মান্দা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫, ১:২৩ AM

নওগাঁর মান্দায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন এবং আরও চারজন গুরুতর আহত হয়েছেন। 

বুধবার (২২ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার নওগাঁ–রাজশাহী মহাসড়কের সাতবাড়িয়া মোড়ের অদূরে মিলনের ইটভাটা সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— মান্দা উপজেলার গণেশপুর গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে তুহিন (২০) এবং একই গ্রামের এমদাদুল হকের ছেলে ইয়ামিন (২০)। ঘটনাস্থলেই তুহিন মারা যান এবং ইয়ামিনকে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান।

আহতরা হলেন— মিরপুর গ্রামের আকবর আলীর ছেলে আশিক (২০), গণেশপুর গ্রামের আখতার হোসেনের ছেলে সাদিক (২০), সবুজ হোসেনের ছেলে তরুণ (২০) এবং শ্রীরামপুর গ্রামের আমজাদ হোসেনের ছেলে আনোয়ার হোসেন (২০)। গুরুতর আহত অবস্থায় তাদেরকে প্রাথমিক চিকিৎসার পর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ছয় বন্ধু তিনটি মোটরসাইকেলে করে সতীহাট থেকে ফেরিঘাটের দিকে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সাতবাড়িয়ার অদূরে ইটভাটা এলাকায় তাদের একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তুহিন মারা যান এবং বাকি পাঁচজন গুরুতর আহত হন।

মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. প্রিয়াঙ্কা চৌধুরী বলেন, “রাত আটটার দিকে আহত পাঁচ জনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে একজনকে মৃত ঘোষণা করা হয় এবং বাকি চারজনের অবস্থা গুরুতর হওয়ায় দ্রুত রাজশাহী মেডিকেলে রেফার করা হয়েছে। এছাড়া ঘটনাস্থলেই একজন মারা যায়।

মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু রায়হান আশেকিন বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। নিহতদের পরিবারকে খবর দেওয়া হয়েছে। দুর্ঘটনা তদন্তের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। নিহত দুই তরুণের মৃত্যুতে তাদের পরিবার ও স্বজনদের মধ্যে চলছে শোকের মাতম।

স্বদেশ প্রতিদিন / কেআইকে

আরও সংবাদ   বিষয়:  নওগাঁ   মান্দা   সড়ক   দুর্ঘটনা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close