বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর দক্ষিণ কমিটি      
এবার জনপ্রিয় পাঞ্জাবি গায়ককে লক্ষ্য করে গুলি গ্যাংস্টারের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫, ৫:০৮ পিএম আপডেট: ২২.১০.২০২৫ ৫:১৩ PM

কয়েক মাস আগে কানাডার একটি রেস্তোরাঁয় কপিল শর্মার ওপর গুলি চালানোর ঘটনার পর আবারও গ্যাং-হিংসার একটি নতুন ঘটনা ঘটল। এইবার লক্ষ্যবস্তু হচ্ছেন জনপ্রিয় পাঞ্জাবি গায়ক তেজি কাহালন। সামাজিক মাধ্যমে প্রকাশিত এক ঘোষণায় রোহিত গোদারা নামের একটি নিষিদ্ধ গ্যাং ঘটনার দায় স্বীকার করেছে।

গ্যাংটির পোস্টে অভিযোগ উঠেছে, তেজি কাহালন প্রতিদ্বন্দ্বী অপরাধী গোষ্ঠীগুলোকে অস্ত্র ও অর্থ সরবরাহ করে থাকেন। তাদের দাবি—গায়ক এসব গোষ্ঠীর কাছে গোপন তথ্যও সরবরাহ করতেন। এসব ‘অপরাধের’ প্রতিদান হিসেবে ওই হামলা চালানো হয়েছে বলে পোস্টে উল্লেখ করা হয়েছে।

রোহিত গোদারা গ্যাংয়ের সোশ্যাল মিডিয়া পোস্টে মহেন্দ্র সরণ দিলনা, রাহুল রিনাউ ও ভিকি ফলওয়ানের নামও উল্লেখ করা হয় এবং হুমকি উচ্চারণ করে বলা হয়, “আমরা কানাডায় তেজি কাহালনের ওপর গুলি চালিয়েছি। পাকস্থলীতে গুলি লেগেছে। এবার যদি ও বুঝতে পারে তাহলে ভালো, নতুবা পরের বার ওকে একদম শেষ করে দেব।”

পোস্টে আরও সতর্ক করা হয়েছে যে, যারা তাদের প্রতিদ্বন্দ্বীদের অর্থ, অস্ত্র বা গোপন তথ্য দিয়ে সহায়তা করে—ব্যবসায়ী, বিল্ডার্স, হাওয়ালা অপারেটর সহ—তাদের কঠোর পরিণতি ভোগ করতে হবে; এমনকি তাদের পরিবারকেও ছাড়বেন না বলে অনুশ্চিত হুমকি দেওয়া হয়েছে।

তেজি কাহালন ‘ঝুমর’, ‘মিঠি জেল’, ‘টাইম চাক দা’, ‘বাপু তেরা পুত্ত নিকম্মা’ জাতীয় হিট গানের জন্য পরিচিত। ঘটনার খবর প্রকাশ্যে আসার পর থেকেই সামাজিক সপ্তায় উদ্বেগ ছড়িয়ে পড়ে, তবে স্থানীয় প্রশাসন বর্তমানে ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। গায়কের শারীরিক অবস্থান ও নিরাপত্তা সংক্রান্ত নির্ভরযোগ্য কোনো খবর এখনও পাওয়া যায়নি।

সূত্র: সংবাদ প্রতিদিন

স্বদেশ প্রতিদিন/ আরএফ 


আরও সংবাদ   বিষয়:  তেজি কাহালন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close