বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      
বিচার প্রক্রিয়ায় সেনাবাহিনীর সহযোগিতা অত্যন্ত প্রশংসনীয় : আইন উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫, ২:৪২ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার প্রক্রিয়ায় সেনাবাহিনীর সহযোগিতা অত্যন্ত প্রশংসনীয় বলে জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। তিনি বলেন, আজকে সেনা সদস্যরা যেভাবে আদালতে হাজির হয়েছেন এবং সেনাবাহিনীর উচ্চপর্যায়ের কর্মকর্তারা, বিশেষ করে সেনাপ্রধান যেভাবে সহযোগিতা করেছেন, তা আইন ও বিচার প্রক্রিয়ার প্রতি গভীর শ্রদ্ধাবোধের প্রতিফলন। এটি আমরা অত্যন্ত ইতিবাচকভাবে দেখছি।

আজ বুধবার (২২ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এক প্রশ্নের উত্তরে আইন উপদেষ্টা বলেন, সাবজেলে কেন রাখা হয়েছে বা তাদের কোথায় রাখা হবে; এটি সম্পূর্ণভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বাধীন বিষয়। তারা যা প্রয়োজন মনে করবেন, সেই অনুযায়ী ব্যবস্থা নেবেন। এই বিষয়ে মন্তব্য করার এখতিয়ার আমার নেই।

বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের তিন মামলায় অভিযুক্ত ১৫ সেনা কর্মকর্তাকে ঢাকা সেনানিবাসের সাবজেল থেকে আদালতে নেওয়া হয়। শুনানি শেষে ট্রাইব্যুনাল ওই কর্মকর্তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একইসঙ্গে মামলার অন্য আসামি শেখ হাসিনাসহ পলাতকদের বিষয়ে সাত দিনের মধ্যে গণমাধ্যমে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন আদালত।

মামলাগুলোতে মোট ৩২ জন আসামি রয়েছেন, যার মধ্যে ২৫ জন বর্তমান ও সাবেক সেনা কর্মকর্তা। সম্প্রতি ট্রাইব্যুনাল থেকে গ্রেফতারি পরোয়ানা জারি হলে ১৫ কর্মকর্তাকে সেনা হেফাজতে নেওয়া হয়।

এর আগে, গত ১১ অক্টোবর ঢাকা সেনানিবাসের মেসে আয়োজিত সংবাদ সম্মেলনে সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল মেজর জেনারেল মো. হাকিমুজ্জামান জানান, চার্জশিটে মোট ২৫ সেনা কর্মকর্তার নাম রয়েছে। এর মধ্যে ১৫ জন কর্মরত, ৯ জন অবসরপ্রাপ্ত এবং একজন এলপিআরে রয়েছেন। তিনি বলেন, যারা অবসরে গেছেন, তাদের ক্ষেত্রে সেনা আইন প্রযোজ্য নয়।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  আইন উপদেষ্টা   সেনাবাহিনী  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close