বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      
শহীদকন্যা লামিয়া ধর্ষণ মামলায় তিন কিশোরের কারাদণ্ড
পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫, ১:০৬ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

পটুয়াখালীর দুমকিতে শহীদ জসিমের কন্যা লামিয়া আক্তারকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় আদালত তিন কিশোরকে সাজা দিয়েছেন।

পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নিলুফার শিরিন বুধবার (২২ অক্টোবর) এ রায় ঘোষণা করেন। মো. সাকিব মুন্সী ওরফে সাকির আল হাসান এবং সিফাত মুন্সীকে ১৩ বছর বিনাশ্রম এবং ইমরান মুন্সীকে ১০ বছর বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া পর্নোগ্রাফি আইনে সাকিব ও সিফাতকে ৩ বছর করে অতিরিক্ত কারাদণ্ড দেওয়া হয়েছে।

মামলার সূত্রে জানা যায়, চলতি বছরের ১৮ মার্চ দুমকির পাংগাশিয়া ইউনিয়নের নিজ বাড়ি থেকে নানাবাড়ি ফেরার পথে লামিয়াকে রাজগঞ্জ গ্রামে তিন কিশোর ধর্ষণ করে। ১৯ মার্চ লামিয়া নিজে দুমকি থানায় মামলা দায়ের করেন। ধর্ষণের এক মাস আট দিন পর, ২৬ এপ্রিল ঢাকার শেখেরটেক থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে, গত বছরের ১৯ জুলাই ঢাকার মোহাম্মদপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় পুলিশের গুলিতে গুরুতর আহত হন লামিয়ার বাবা জসিম উদ্দিন। ২৯ জুলাই হাসপাতালে তিনি মারা যান।


স্বদেশ প্রতিদিন/শাহো


আরও সংবাদ   বিষয়:  শহীদকন্যা   ধর্ষণ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close