বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
কাশিয়ানীতে সুদে কারবারীদের ফাঁদে নিরীহ পরিবার
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫, ১:১৩ AM

চিহ্নিত সুদে কারবারী তাপস কুমার বিশ্বাস ও দেলোয়ার হোসেন পথিক এর মামলা-হামলার ফাঁদে পড়ে ভিটেবাড়ি হারানোর ভয়ে দিশেহারা হয়ে পড়েছেন নিরীহ এক পরিবার। 

ঘটনাটি ঘটেছে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার রামদিয়া গ্ৰামে। অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার (২১ অক্টোবর) সরেজমিনে ওই এলাকায় গিয়ে একাধিক এলাকাবাসী সূত্রে জানা গেছে, গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গের দ্বারে দ্বারে ঘুরার পাশাপাশি আদালতের শরণাপন্ন হয়েও কোন প্রতিকার পাচ্ছেন না পরিবারটি। তারা আরো জানান, সুদে ব্যবসায়ী তাপস কুমার বিশ্বাস রামদিয়া সরকারি শ্রী কৃষ্ণ কলেজ (এস কে রামদিয়া কলেজ) এর অফিস সহকারী ও দেলোয়ার হোসেন (পথিক) ফুকরা গ্ৰামের প্রভাবশালী ও লাঠিয়াল ব্যক্তি হওয়ায় তাদের বিরুদ্ধে ভয়ে কেউ কোন কথা বলেন না।

নিরীহ পরিবারের প্রধান কানন বালা গাইন (৬৭) আমাদের প্রতিনিধিকে জানান, বিগত ২০১৫ সালে তাপস কুমার বিশ্বাসের কাছ থেকে ৫৫ হাজার টাকা সুদে নিয়েছিলেন তিনি। লেনদেনের সময় তার নিজ নামের একাউন্টের একটি স্বাক্ষরিত ফাঁকা চেক জামানত হিসেবে দিয়েছিলেন। কিছুদিন পরে টাকা পরিশোধ করা হলেও প্রতারক সুদ ব্যবসায়ী তাপস জামানতের চেকটি আর ফেরত না দিয়ে হারিয়ে যাওয়ার নাটক সাজিয়েছিলো। বলেছিলো আপনি তো টাকা পরিশোধ করেছেন। ওই চেকের আর কোন কাজ নেই, মনে করবেন চেক ছিঁড়ে ফেলেছি। এখন দীর্ঘ ৯ বছর পরে এসে ওই চেকে ৮ লক্ষ টাকা লিখে আমার নামে কাশিয়ানী আমলী আদালতে মিথ্যা মামলা দিয়ে আমাকে ও আমার সন্তানকে হয়রানি করছে। আমার বাড়ী ঘর ও ছেলের ব্যবসা প্রতিষ্ঠান দখলের জন্য হুমকি-ধামকি দিচ্ছে। আমি এলাকার গণ্যমান্য ব্যক্তিদের জানিয়েছি তারা কোন প্রতিকার দিতে পারেননি। আদালতের শরণাপন্ন হয়েছি আদালতও আমার কথা বিশ্বাস করছে না। আমি আমার পরিবার নিয়ে দিশেহারা হয়ে পড়েছি। আমি এই প্রতারক ও সুদে ব্যবসায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

সুদের ব্যবসা ও প্রতারণা করার অভিযোগে অভিযুক্ত তাপস কুমার বিশ্বাস অভিযোগ অস্বীকার করলেও দেলোয়ার হোসেন পথিক দাম্ভিকতার সুরে বলেন, আমি টাকা পাবো, তাই মামলা করেছি, পুরো ৮লাখ  টাকাই তাদের দিতে হবে। 

নাম প্রকাশে অনিচ্ছুক ফুকরা গ্ৰামের একাধিক ব্যক্তি সাংবাদিকদের বলেন, দেলোয়ার হোসেন পথিক একজন সুদখোর ও প্রতারক। সে নিজেকে আর্মি অফিসারের পিতা পরিচয় দেয়। বাস্তবে তার সন্তানকে ঘুষ দিয়ে সৈনিক পদে চাকুরী দিয়েছেন। সে বিভিন্ন মানুষকে লেনদেনের ফাঁদে ফেলে মামলা হামলা দিয়ে বাড়তি টাকা পয়সা ও জায়গা জমি হাতিয়ে নেয়। এলাকার প্রভাবশালী ও লাঠিয়াল হওয়ায় তার বিরুদ্ধে প্রকাশ্যে কেউ কথা বলেনা।

এ বিষয়ে রামদিয়া সরকারি শ্রী কৃষ্ণ কলেজ-এর অধ্যক্ষ অধ্যাপক মোঃ হাফিজুর রহমান বলেন, কোন সরকারি চাকুরিজীবীর সুদের ব্যবসা করার সুযোগ নেই। আমি প্রমান পেলে দাপ্তরিকভাবে ব্যবস্থা গ্রহণ করবো।

স্বদেশ প্রতিদিন/নিয়াজ




আরও সংবাদ   বিষয়:  কাশিয়ানী সুদে কারবারী   ফাঁদ   নিরীহ    পরিবার  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close