বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
এটা আমাদের জন্য এক নতুন অভিজ্ঞতা: মিরাজ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫, ১২:৪৩ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশের লক্ষ্যে মিরপুরে স্পিন নির্ভর কৌশল সাজিয়েছিল বাংলাদেশ। প্রথম ম্যাচে সেই পরিকল্পনা সফল হলেও দ্বিতীয় ম্যাচে নিজেদের তৈরি ফাঁদেই জড়িয়ে পড়ে টাইগাররা। সুপার ওভারে জয় পায় সফরকারীরা। তবে এই পরাজয়কে নতুন এক অভিজ্ঞতা হিসেবে দেখছেন বাংলাদেশ অধিনায়ক।

মঙ্গলবার (২১ অক্টোবর) ম্যাচ শেষে মেহেদী হাসান মিরাজ বলেন, আমাদের জন্য এটা নতুন অভিজ্ঞতা। এই প্রথম সুপার ওভার খেললাম। মোস্তাফিজ সুপার ওভারে ভালো বল করেছে। জিতলে অনেক ভালো লাগত।

মিরপুরের উইকেটে আগে ব্যাট করতে নেমে ২১৩ রান করেছিল বাংলাদেশ। বেশির ভাগ ব্যাটারই ব্যর্থ হয়েছেন। শেষ দিকে সোহান-মিরাজের লড়াইয়ের পর ৩৯ রানের ক্যামিও খেলে কোনো রকম ২০০ পার করেন রিশাদ।

ব্যাটারদের ব্যর্থতা নিয়ে তিনি বলেন, এই উইকেটে ব্যাট করা সহজ নয়। রিশাদ অনেক গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছে। সে দুর্দান্ত ফর্মে রয়েছে। দারুণ খেলেছে। আমরা বাকি ব্যাটাররা সংগ্রাম করছিলাম, রান আসছিল না, কিন্তু সে আত্মবিশ্বাস নিয়ে ব্যাট করেছে।'

শেষ ওভারে ওয়েস্ট ইন্ডিজের দরকার ছিল ৫ রান। সেই সময় বোলিংয়ে আসেন সাইফ। দুর্দান্ত বোলিয়ে দলকে জয়ের খুব কাছে নিয়ে গিয়েছিলেন তিনি। কিন্তু শেষ বলে সোহান ক্যাচ মিস করায় ম্যাচের ভাগ্য নির্ধারণ হয় সুপার ওভারে।
 
শেষ ওভারে সাইফকে বল দেওয়ার কারণ ব্যাখ্যা করে মিরাজ বলেন, “আমাদের হাতে তেমন বিকল্প ছিল না। সাইফের ওপর বিশ্বাস ছিল—সে কিছু একটা করতে পারবে। উইকেট টার্নিং ছিল, নিচু বাউন্সও করছিল। আমরা বেশ কিছু সুযোগ পেয়েছি, কিন্তু সেগুলো কাজে লাগাতে পারিনি। যদি ক্যাচটা ধরা যেত, দারুণ ক্যাচ হতো—আর ম্যাচটাও জিতে যেতাম।”

স্বদেশ প্রতিদিন/নিয়াজ




আরও সংবাদ   বিষয়:  আমাদের   নতুন   অভিজ্ঞতা   মিরাজ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close