বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
চট্টগ্রামে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর হাত-পায়ের রগ কাটা মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫, ৯:০৮ পিএম

চট্টগ্রামের বন্দর থানার আনন্দবাজার এলাকায় সাগরের পাড়ের কাশবন থেকে শামীম মকসুদ খান জয় (২৬) নামে এক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর হাত-পায়ের রগ কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

রবিবার (১৯ অক্টোবর) রাতে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত জয় চট্টগ্রামের বন্দর আবাসিক এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন। তার বাড়ি বরিশাল জেলায়। তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেছিলেন।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (বন্দর) মাহমুদুল হাসান জানান, জয়ের মৃত্যু রহস্যঘেরা।

তিনি বলেন, “নিহতের দুই হাত ও দুই পায়ের রগ কাটা অবস্থায় পাওয়া গেছে। এটি হত্যাকাণ্ড নাকি আত্মহত্যা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। আমরা সবদিক বিবেচনায় নিয়ে তদন্ত করছি।”

পুলিশের তথ্য অনুযায়ী, রবিবার দুপুরে জয়ের মোবাইল ফোনে একটি কল আসে। এরপর তিনি পরিবারের সদস্যদের জানান যে, চাকরির সাক্ষাৎকার দিতে যাচ্ছেন। তবে তিনি নিজের মোবাইল ফোনটি বাসায় রেখে বের হন, যা ঘটনাটিকে আরও রহস্যজনক করে তুলেছে।

বন্দর থানার ওসি (তদন্ত) জাকির হোসেন জানান, “রাতের দিকে স্থানীয়রা কাশবনের ভেতরে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে টহল পুলিশ গিয়ে জয়কে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।”

তিনি আরও জানান, নিহতের পরিবার রাতেই মরদেহ শনাক্ত করে। সোমবার সকালে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।


স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  চট্টগ্রাম   বিশ্ববিদ্যালয়   শিক্ষার্থী  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close