বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      
আজ সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠক
প্রকাশ: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫, ৬:৪৮ AM

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে আজ সোমবার (২০ অক্টোবর) সেনাবাহিনীসহ সব আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (১৯ অক্টোবর) রাতে ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক এ তথ্য নিশ্চিত করেন।

বৈঠকটি অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ১০টায় নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে। এতে সভাপতিত্ব করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। বৈঠকে সব নির্বাচন কমিশনার এবং সংশ্লিষ্ট শীর্ষ নিরাপত্তা সংস্থার প্রধানরাও উপস্থিত থাকবেন।

ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত আমন্ত্রণপত্র ইতোমধ্যে সংশ্লিষ্টদের পাঠানো হয়েছে।

এ বৈঠকে উপস্থিত থাকার জন্য যাদের আমন্ত্রণ জানানো হয়েছে তাদের মধ্যে রয়েছেন,সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রধান, জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার (PSO), পুলিশ মহাপরিদর্শক (আইজিপি), বিজিবি, কোস্টগার্ড, আনসার ও ভিডিপি, র‍্যাব, এনএসআই, ডিজিএফআই, এনটিএমসি-এর মহাপরিচালক, অতিরিক্ত আইজিপি (এসবি ও সিআইডি)।

ইসির পক্ষ থেকে বৈঠকে অন্তত এক ডজন চ্যালেঞ্জিং বিষয় আলোচনার জন্য চিহ্নিত করা হয়েছে। এগুলোর মধ্যে রয়েছে, ভোটকেন্দ্র ও নির্বাচনি এলাকার নিরাপত্তা, সাম্প্রদায়িক সম্প্রীতি ও সংখ্যালঘুদের নিরাপত্তা, আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রমে সমন্বয়, অবৈধ অস্ত্র ও অনুপ্রবেশকারীদের নিয়ন্ত্রণ, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুল ও বিভ্রান্তিকর তথ্য রোধ, বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের নিরাপত্তা, পোস্টাল ভোট ব্যবস্থাপনা, সেনাবাহিনী মোতায়েনের পরিকল্পনা, দুর্গম এলাকায় নির্বাচনি সামগ্রী পরিবহনে হেলিকপ্টার সহায়তা, ভোটগ্রহণ কর্মকর্তাদের নিরাপত্তা, ড্রোন ক্যামেরা ব্যবহার নিষিদ্ধকরণ।

ইসি জানিয়েছে, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট গ্রহণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সে অনুযায়ী নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে। ডিসেম্বরের প্রথমার্ধে নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে।


স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  সেনাবাহিনী   আইন   শৃঙ্খলা   নির্বাচন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close