সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● জামালপুরে তরুণীকে ধর্ষণ: যুবকের যাবজ্জীবন কারাদণ্ড ও ৫ লাখ টাকা জরিমানা      ● রৌমারী স্থলবন্দরে ৯ মাস ধরে পাথর আমদানি বন্ধ, বিপাকে শ্রমিক-ব্যবসায়ীরা      ● ঝালকাঠিতে ছাত্রলীগ নেতাকে ছিনতাইয়ের ঘটনায় মামলা দায়ের, গ্রেপ্তার ৭      ● সোনারগাঁয়ে চোর সন্দেহে পিটিয়ে যুবককে হত্যা       ● পিরোজপুরে স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা       ● শেখ হাসিনাকে ফেরত এনে গুম-খুনের হিসাব নেওয়া হবে: মাহবুবের রহমান শামীম      ● ট্রেনে মোবাইল ছিনতাই, ছিনতাইকারীকে ধাওয়া করতে গিয়ে প্রাণ গেল শিক্ষকের      ● নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজ ছাত্রী নিহত      ● সাত দিনে প্রবাসীদের পাঠানো ১০ হাজার ৮৯৯ কোটি টাকা      ● দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশের দলে দুই নতুন চমক      ● ‘দার-ই-নিজাত’-এর শেষ পর্ব নিয়ে রোমাইসার মজা      ● গাড়ি ভাঙচুরের অভিযোগ পরীমনির, মিলল না ক্ষতির চিহ্ন      
খুলনা কারাগারে বন্দিদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, পরিস্থিতি শান্ত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫, ৩:২৩ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

খুলনা জেলা কারাগারে বন্দিদের দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনা শনিবার (১৮ অক্টোবর) বিকেলে ঘটে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জেল সুপার মো. নাসির উদ্দিন প্রধান।

কারা সূত্রে জানা গেছে, বিকেল পৌঁনে ৫টার দিকে কারাগারের অভ্যন্তরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বন্দিদের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে সেটি ধাক্কাধাক্কি ও হাতাহাতিতে রূপ নেয়। সংঘর্ষে অংশ নেয় প্রায় ৪০ থেকে ৪৫ জন বন্দি।

গোয়েন্দা সংস্থা সূত্রে, বিকেল ৫টা ৪৫ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ২০মিনিট পর্যন্ত কারাগারের অভ্যন্তরে সংঘর্ষ চলে। খবর পেয়ে জেল সুপার মো. নাসির উদ্দিন প্রধানের নেতৃত্বে বিপুল সংখ্যক কারারক্ষী গিয়ে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

জেল সুপার মো. নাসির উদ্দিন প্রধান জানান, বন্দিদের দুই গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। লাঠিচার্জের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। সংঘর্ষে কয়েকজন সামান্য আহত হয়েছেন, তবে বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ শান্ত রয়েছে।

স্বদেশ প্রতিদিন/নিয়াজ


আরও সংবাদ   বিষয়:  খুলনা   কারাগার   বন্দি   সংঘর্ষ   পরিস্থিতি শান্ত  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close