বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
জানমালের নিরাপত্তা দিতে পারলে হিন্দুরাও ভোট দিবে: ফয়জুল করীম
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫, ৮:৩৯ পিএম
ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম ।  সংগৃহীত ছবি

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম । সংগৃহীত ছবি

হিন্দু ভোটাররা যারা একসময় আওয়ামী লীগ কে ভোট দিতেন। তাদের জানমালের নিরাপত্তা যে দিতে পারবে, এবার তারা তাদেরকেই ভোট দিবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। 

শনিবার (১৮ অক্টোবর) বিকেলে চাঁদপুর শহরের পুরাতন বাসস্ট্যান্ডে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজন, প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার ও খুনিদের দৃশ্যমান বিচারের দাবীতে সদর উপজেলা ইসলামী আন্দোলনের গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

তিনি বলেন, আমাকে অনেকেই বলেন আওয়ামী লীগ ও হিন্দু ভোটাররা যারা আওয়ামী লীগে ভোট দিতেন, তারা এখন কাকে ভোট দিবেন। আমি বলেছি যারা আওয়ামী লীগ ও হিন্দু ভোটারদের জানমালের নিরাপত্তা দিতে পারবে, তাদেরকেই তারা ভোট দিবেন। এতে কোন সন্দেহ নেই।

এই নেতা বলেন, হিন্দুদের জানমালের নিরাপত্তা একমাত্র ইসলামী আন্দোলনের প্রার্থীদেরই হাতে। তাদের হাতেই এসব ভোটাররা নিরাপদ থাকবেন। কারণ ইসলাম এমন এক ধর্ম, ইসলাম এমন আদর্শ। যারা ইসলাম অনুযায়ি চলে, তারা এমনিতেই আদর্শবান হয়ে যায়। 

সদর উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি ডা. বেলাল হোসাইনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন চাঁদপুর-৪ সংসদীয় আসনের মনোনীত প্রার্থী শায়খুল হাদীস মাওলানা মুকবুল হোসেন, চাঁদপুর-৩ আসনের মনোনীত প্রার্থী শেখ মুহাম্মদ জয়নাল আবেদীন।

সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন চাঁদপুর জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা মাকসুদুর রহমান। এ সময় জেলা ও সদর উপজেলা ইসলামী আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।


স্বদেশ প্রতিদিন/শাহো


আরও সংবাদ   বিষয়:  ইসলামী আন্দোলন বাংলাদেশ   জানমাল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close