বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে কুবিতে মশাল মিছিল
কুবি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫, ১২:৪৮ পিএম

তিস্তা নদীর পানির সুষম বণ্টন ও ‘তিস্তা উন্নয়ন মহাপরিকল্পনা’ বাস্তবায়নের দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ অক্টোবর) রাত সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে উত্তরবঙ্গ ছাত্র পরিষদের আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়। “জাগো বাহে, কোনঠে সবাই তিস্তা বাঁচাও, মানুষ বাঁচাও” স্লোগান সামনে রেখে শিক্ষার্থীরা মশাল হাতে অংশ নেন মিছিলে।

মিছিলে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা আরও স্লোগান দেন ‘ভাসানীর তিস্তা, বুঝে নিবো হিস্যা’, ‘তোমার আমার তিস্তা, বুঝে নিবো হিস্যা’, ‘তিস্তা বাঁচাও, কৃষক বাঁচাও’, ‘উত্তরবঙ্গ বাঁচাও’।

এতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের উত্তরবঙ্গ ছাত্র পরিষদের সদস্যরাও অংশগ্রহণ করেন।

মিছিলে অংশ নিয়ে বাংলা বিভাগের শিক্ষার্থী মো. মাহাবুর রহমান বলেন, “তিস্তা অববাহিকার মানুষ বছরের একটা সময় পানির অভাবে ক্ষতিগ্রস্ত হন, আরেক সময় বন্যায় সর্বস্ব হারান। এই বৈপরীত্যের মূল কারণ ভারতের সাথে অসম পানিবণ্টন। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে উত্তরবঙ্গের মানুষের দুর্দশা অনেকটাই লাঘব হবে।”

উত্তরবঙ্গ ছাত্র পরিষদ, কুবি শাখার সভাপতি নাঈম আহমেদ বলেন, “উত্তরবঙ্গের মানুষের দীর্ঘদিনের কষ্টকে কেউ গুরুত্ব দেয় না। প্রতিবছর বন্যায় মানুষ গৃহহীন হয়, ফসল নষ্ট হয়। অথচ কারো টনক নড়ে না। তাই আমরা মনে করি, এই ইস্যুতে শুধু অনলাইন নয়, অফলাইনেও জোরালো আন্দোলন গড়ে তোলা জরুরি। আমরা আমাদের প্রতিবাদ চালিয়ে যাব।”

মিছিলে উপস্থিত ছিলেন কুবির প্রত্নতত্ত্ব বিভাগের বিভাগীয় প্রধান ও উত্তরবঙ্গ ছাত্র পরিষদের উপদেষ্টা মো. সাদেকুজ্জামান তনু। তিনি বলেন, “তিস্তা একসময় ছিল খরস্রোতা, প্রশস্ত নদী। এখন তা সংকুচিত হয়ে গেছে। শুষ্ক মৌসুমে পানি থাকে না, বর্ষায় হয় বন্যা। বহু বছর ধরে এই সমস্যা চললেও কোনো বাস্তবসম্মত সমাধান হয়নি। আমরা সরকারের কাছে আহ্বান জানাই, অবিলম্বে তিস্তার পানি বণ্টনে ন্যায্য হিস্যা নিশ্চিত করে মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হোক।

স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  তিস্তা   পরিকল্পনা   কুবি   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close