বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
মামি ও মামাতো বোনকে হত্যার পর স্বর্ণালংকার নিয়ে পালানো পারভেজ গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫, ৬:১১ AM আপডেট: ১৮.১০.২০২৫ ৬:১৫ এএম

লক্ষ্মীপুরের রামগঞ্জে মা-মেয়েকে গলা কেটে হত্যার নয় দিন পর সেই জোড়া হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করেছে পুলিশ। ঘটনার মূলহোতা নিহত মীমের ফুফাতো ভাই প্রবাস ফেরত পারভেজকে ঢাকা থেকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তার কাছ থেকে লুণ্ঠিত সাত ভরি স্বর্ণালংকারের একটি অংশ উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে ঢাকার তুরাগ থানার মনিরের গ্যারেজ এলাকা থেকে পারভেজকে গ্রেফতার করা হয়। পরে আদালতে তিনি হত্যার দায় স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. আকতার হোসেন জানান, টাকার অভাব থেকেই পারভেজ এ হত্যাকাণ্ড ঘটায়। তিনি দুই মাস আগে সৌদি আরব থেকে দেশে ফেরেন। দেশে ফিরে এনজিও ঋণ ও ব্যাংক লেনদেনের চাপে পড়ে আর্থিক সংকটে ছিলেন।

এই আর্থিক টানাপোড়েন থেকেই মামার বাড়ি থেকে স্বর্ণালংকার লুটের পরিকল্পনা করেন তিনি। ৯ অক্টোবর বিকেলে চাকু হাতে নিয়ে মিজান মিয়ার বাড়িতে প্রবেশ করেন পারভেজ। প্রথমে মামাতো বোন মীমের সঙ্গে দ্বিতীয় তলায় কথাকাটাকাটি শুরু হলে, চিৎকার ঠেকাতে সে মীমকে উপর্যুপরি চাকু আঘাতে হত্যা করে। পরে নিচে থাকা মামি জুলেখাকে ডেকে উপরে এনে মাথায় ও গলায় আঘাত করে হত্যা করে পারভেজ।

হত্যার পর ঘরের আলমারি ভেঙে স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায় সে। প্রথমে লক্ষ্মীপুরে শ্বশুরবাড়িতে আশ্রয় নেয় এবং স্থানীয় দুটি দোকানে প্রায় এক ভরি স্বর্ণ বিক্রি করে। পরে বাকি ছয় ভরি স্বর্ণ নিয়ে ঢাকায় গেলে পুলিশ তাকে সেখান থেকে গ্রেফতার করে।

পুলিশ জানায়, প্রযুক্তিগত সহায়তা, সাক্ষ্য ও প্রমাণ বিশ্লেষণ করে মামলার রহস্য উন্মোচন করা সম্ভব হয়েছে।

উল্লেখ্য, গত ৯ অক্টোবর রামগঞ্জের উত্তর চন্ডিপুর এলাকায় অবসরপ্রাপ্ত সেনা সদস্য মিজানুর রহমানের বাসায় ঢুকে তার স্ত্রী জুলেখা বেগম ও কলেজছাত্রী কন্যা মীমকে গলা কেটে হত্যা করা হয়। রাতে মিজান বাসায় ফিরে মা-মেয়ের মরদেহ দেখতে পান।

মীম রামগঞ্জ মডেল কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন।


স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  প্রবাস   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close