বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
দেশের মানুষ এখন নির্বাচিত সরকার চায়: তানভীর হুদা
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫, ১০:২৪ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবং চাঁদপুর-২ (মতলব উত্তর–দক্ষিণ) আসনের মনোনয়ন প্রত্যাশী তানভীর হুদা বলেছেন, দেশের মানুষ এখন একটি সত্যিকারের নির্বাচিত সরকার চায়। এমন সরকার চাই, যা জনসমর্থনের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করবে এবং জনগণের অধিকার নিশ্চিত করবে।

শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও উত্তর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের উত্তর বারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিএনপির আলোচনা ও মতবিনিময় সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। সভাটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আয়োজন করা হয়।

তানভীর হুদা বলেন, গত ১৭ বছরে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের আমলে জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে। বিএনপি জনগণের অধিকার পুনরুদ্ধারে আন্দোলন করেছে, এখনও করছে। বিএনপি গুম-খুনের শিকার হয়েছে, তবুও আমরা জনগণের ভোটাধিকারের দাবিতে সংগ্রাম চালিয়ে যাচ্ছি। জনগণ শান্তি চায়, ইনসাফভিত্তিক সমাজ চায়।

তিনি আরও বলেন, বিএনপি সাধারণ মানুষের দল, শ্রমিক-কৃষক-যুবক-ছাত্র-নারীর দল। বিএনপি ক্ষমতায় এলে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশের প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার নিশ্চিত করা হবে।

সভায় সভাপতিত্ব করেন ১নং নায়েরগাঁও উত্তর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. নজরুল ইসলাম লালু। অনুষ্ঠান সঞ্চালনা করেন মতলব দক্ষিণ উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব রেহান উদ্দিন রাজন।

সভায় বক্তব্য রাখেন, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সভাপতি বিল্লাল হোসেন মৃর্ধা, সাবেক সহসভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান কবির হোসেন খান, মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি গোলাম সারোয়ার মজুমদার, জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক জাকির হোসেন হিরো, কেন্দ্রীয় যুবদলের সদস্য শাওন, উপজেলা বিএনপি নেতা আব্দুস সালাম পাটোয়ারী প্রমুখ।

এ সময় আরও উপস্থিত ছিলেন, মতলব পৌর বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি শাহ গিয়াস, মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবু সাঈদ গোলাম রাব্বানী মামুন, ফরাজীকান্দী ইউনিয়ন বিএনপির সভাপতি ইয়াছিন মোল্লা, ছেংগারচর পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল ফরাজীসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।


স্বদেশ প্রতিদিন/শাহো



আরও সংবাদ   বিষয়:  দেশ   নির্বাচিত   সরকার   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close