বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
১৩ বছরের শিশুকে ধর্ষণের প্রতিবাদে কুবিতে বিক্ষোভ মিছিল
কুবি প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫, ৬:৪৪ পিএম

গাজীপুরে ১৩ বছরের শিশুকে অপহরণ করে ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীরা সকল নারীদের নিরাপত্তা নিশ্চিত করা ও ধর্ষকের শাস্তির দাবি জানান।

শুক্রবার (১৭ অক্টোবর) জুম্মা'র নামাজের পরে বিক্ষোভ মিছিলটি কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে শুরু হয়ে শহীদ আব্দুল কাইয়ুম চত্বরে এসে শেষ হয়।

এ সময় শিক্ষার্থীরা “ধর্ষকের ঠিকানা এই বাংলায় হবে না”, “আমার বোন ধর্ষিত কেনো, ইন্টারিম জবাব চাই”, “ধর্ষকের মৃত্যুদণ্ড দিতে হবে, দিতে হবে, ‍“ধর্ষকের বিরুদ্ধে, আগুন জ্বালো একসাথে; ধর্ষকের কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও; ধর্ষকের ঠিকানা, এই বাংলায় হবেনা; ফাঁসি ফাঁসি চাই, ধর্ষকের ফাঁসি চাই” এমন নানা স্লোগান দেন।

ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী আব্দুর রহিম বলেন, “একজন মুসলিম পর্দানশীন নারীকে যখন ধর্ষণ করা হয় তখন সুশীল সমাজেরা একটি ফেসবুক পোস্ট পর্যন্ত করেন না। ১৩ বছরের একটি শিশুকে অপহরণ করে টানা তিন দিন ধরে অমানুষিক নির্যাতন চালিয়েছে। আমরা সেই ধর্ষকদের ফাঁসির দাবি জানাই।”

রসায়ন বিভাগের শিক্ষার্থী কায়েসুর রহমান বলেন, “অপরাধীর কোনো ধর্ম হয় না। ধর্ষকদের শাস্তির দাবিতে আমরা ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই আন্দোলন করবো। দেশের প্রতিটি নারীর সাথে হওয়া অন্যায়ের বিচার করতে হবে এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। মুসলিম হিজাবি নারীর সাথে অন্যায় হলে চুপ থেকে শুধু সিলেক্টিভ আন্দোলন করা যাবে না। সবার জন্যই ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। গাজীপুরের শিশুটিকে যে বা যারা ধর্ষণ করেছে আমরা তাদের সর্বোচ্চ শাস্তি চাই।”



স্বদেশ প্রতিদিন/কেআইকে



আরও সংবাদ   বিষয়:  শিশু   ধর্ষণ   কুবি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close