বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ভারতে মানবপাচারের অভিযোগে বাংলাদেশি ‘গুরু মা’ গ্রেপ্তার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫, ৩:৩৫ পিএম আপডেট: ১৭.১০.২০২৫ ৭:০২ PM

ভারতের মুম্বাইয়ে মানবপাচার ও জাল কাগজপত্রে বসবাসের অভিযোগে এক বাংলাদেশি ট্রান্সজেন্ডার নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ‘গুরু মা’ নামে পরিচিত এই নারী অন্তত ২০০ জন বাংলাদেশিকে অবৈধভাবে ভারতে পাচারের সঙ্গে জড়িত বলে অভিযোগ উঠেছে।

শুক্রবার (১৭ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্তের নাম বাবু আয়ান খান ওরফে জ্যোতি, যিনি নিজেকে ‘গুরু মা’ নামে পরিচিত করতেন। প্রায় ৩০ বছর ধরে ভুয়া জন্মনিবন্ধন সনদ, আধার কার্ড ও প্যান কার্ড ব্যবহার করে মুম্বাইয়ে বসবাস করছিলেন তিনি। বৃহস্পতিবার তাকে গ্রেপ্তার করে মুম্বাই পুলিশ।

তদন্তে জানা গেছে, জ্যোতি মুম্বাইয়ে ট্রান্সজেন্ডারদের আধ্যাত্মিক নেত্রী হিসেবে পরিচিত ছিলেন। শহরের বিভিন্ন এলাকায় তার প্রায় ৩০০ অনুসারী রয়েছে। পুলিশের ধারণা, পাচারের শিকার মানুষের সংখ্যা ২০০ ছাড়িয়ে আরও বাড়তে পারে।

পুলিশ জানায়, ‘গুরু মা’-র নেতৃত্বে পরিচালিত পাচারচক্র বাংলাদেশের নাগরিকদের প্রথমে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করাতো। এরপর তাদের কলকাতায় কয়েকদিন রেখে ভুয়া জন্মনিবন্ধন ও স্কুল ছাড়পত্র তৈরি করা হতো। পরে তাদের মুম্বাইয়ে এনে শিবাজি নগর এলাকার ভাড়া বাড়িতে রাখা হতো। প্রতিটি ঘরে ৩ থেকে ৪ জন করে থাকতেন এবং ভাড়া দিতে হতো মাসে ৫ থেকে ১০ হাজার রুপি।

তদন্তে আরও জানা গেছে, জ্যোতি মহারাষ্ট্র হাউজিং অ্যান্ড এরিয়া ডেভেলপমেন্ট অথরিটির আওতাধীন সরকারি ফ্ল্যাট ও বস্তি অবৈধভাবে দখল করে ভাড়া দিতেন। তিনি অন্তত ২০০টিরও বেশি বাড়ি দখল করে লাখ লাখ রুপি আয় করেছেন।

এছাড়া, জোরপূর্বক পাচারের শিকার কিছু মানুষকে যৌনকর্মে বাধ্য করতেন বলেও জানিয়েছে পুলিশ। 



স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  ভারত   মানব   গুরুমা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close