বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
রাকসু নির্বাচন: বড় ব্যবধানে এগিয়ে জাহিদ-আম্মার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫, ৫:০১ AM

রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে শিবির সমর্থিত মোস্তাকুর রহমান জাহিদ প্রতিদ্বন্দ্বীর চেয়ে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন। তবে সাধারণ সম্পাদক (জিএস) পদে এগিয়ে আছেন স্বতন্ত্র প্রার্থী সালাহউদ্দিন আম্মার।

ঘোষিত ফলাফলের অনুযায়ী, জাহিদ পেয়েছেন ৬,৬১৫ ভোট, আর ছাত্রদল সমর্থিত প্রতিদ্বন্দ্বী শেখ নূর উদ্দীন আবির পেয়েছেন ১,৭৬৫ ভোট। জিএস পদে আম্মার পেয়েছেন ৫,৮৪৭ ভোট, যেখানে শিবির সমর্থিত ফজলে রাব্বি ফাহিম রেজা পেয়েছেন ৩,২০৭ ভোট। এজিএস পদে শিবির সমর্থিত সালমান সাব্বির ৩,৫৮৯ ভোট পেয়ে এগিয়ে আছেন, ছাত্রদল সমর্থিত জাহিন বিশ্বাস এষা পেয়েছেন ২,৮৬৭ ভোট।

ভোটগ্রহণ সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। এরপর বিকেল ৫টা থেকে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ১৭টি কেন্দ্রের ফলাফল গণনা শুরু হয়।

এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২৮,৯০১। ভোটগ্রহণ হয়েছে ৯টি একাডেমিক ভবনে স্থাপিত ১৭টি কেন্দ্রে। কেন্দ্রীয় রাকসুর ২৩টি পদে ৩০৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যার মধ্যে সহ-সভাপতি, সাধারণ সম্পাদক ও অন্যান্য গুরুত্বপূর্ণ পদ অন্তর্ভুক্ত। সিনেটের ছাত্র প্রতিনিধির পাঁচটি পদে ৫৮ জন প্রতিদ্বন্দ্বী রয়েছেন।

অন্যদিকে, ১৭টি হল সংসদের ২৫৫টি পদে মোট ৫৫৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটারের মধ্যে ৩৯.১০% নারী ও ৬০.৯০% পুরুষ।


স্বদেশ প্রতিদিন/ আরএফ 




আরও সংবাদ   বিষয়:  রাকসু  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close