প্রকাশ: রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫, ৫:৪৯ পিএম

সংগৃহীত ছবি
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, বাংলাদেশে কোরআন ও সুন্নাহর বিপরীতে কোনো কাজ করা হবে না।
আজ রবিবার (২৩ নভেম্বর) বিকেলে রাজধানীর শেরেবাংলা নগরে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সম্মিলিত ইমাম-খতিব জাতীয় সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার ইসলাম বিদ্বেষী ছিল। উপযুক্ত তথ্য-প্রমাণ ছাড়া রাষ্ট্রের কাউকেই গ্রেফতার করা যায় না, ইমাম-খতিবরাতো দূরকিবাত অথচ আগে এসব করা হত।
সবাইকে নিয়ে একসঙ্গে থাকার অঙ্গীকার করে বিএনপির এই নেতা বলেন, দেশের নবযাত্রা শুরু হয়েছে। দুনিয়ার কোনো কার্যক্রমকে যেন মসজিদে প্রশ্রয় না দেওয়া হয়। রাজনৈতিক চর্চার অনেক জায়গা রয়েছে। ইমামদের যেন আমরা বিতর্কের ঊর্ধ্বে রাখি।