বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর দক্ষিণ কমিটি      
২০২৬ সালের ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানালেন জ্যোতির্বিদরা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫, ১০:২৯ পিএম আপডেট: ১৬.১০.২০২৫ ১০:৩১ PM

আগামী বছর ২০২৬ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা করেছেন জ্যোতির্বিদরা। সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিদ্যা সোসাইটির সভাপতি ইব্রাহিম আল-জারওয়ান জানিয়েছেন, ১৪৪৭ হিজরি সনের রমজানের চাঁদ আকাশে দেখা যাবে ১৭ ফেব্রুয়ারি। তবে সেদিন সূর্যাস্তের মাত্র এক মিনিট পরই চাঁদ অস্ত যাবে, ফলে খালি চোখে সেটি দেখা সম্ভব হবে না। এ কারণে রমজান শুরু হবে ১৯ ফেব্রুয়ারি থেকে।

ইব্রাহিম আল-জারওয়ানের পূর্বাভাস অনুযায়ী, আরব অঞ্চলে ঈদুল ফিতর উদযাপিত হবে ২০ মার্চ, শুক্রবার। মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশ— যেমন সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মিসর ও কুয়েতে— রমজানের শুরুতে প্রায় ১২ ঘণ্টা রোজা রাখতে হবে, যা ধীরে ধীরে বাড়তে বাড়তে শেষ দিকে ১৩ ঘণ্টা পর্যন্ত পৌঁছাবে।

আরব নিউজ মাধ্যম আল-আরাবিয়া জানিয়েছে, ১৮ ফেব্রুয়ারি সৌদি আরবের চাঁদ দেখা কমিটি বৈঠকে বসবে। তবে সৌদি আরব দীর্ঘদিন ধরে তাদের নিজস্ব ‘উম আল-কুরা’ ক্যালেন্ডার অনুসারে রমজান ও ঈদের তারিখ ঘোষণা করে আসছে— এমন অভিযোগও রয়েছে।

সাধারণত মধ্যপ্রাচ্যের এক দিন পর বাংলাদেশে রমজান ও ঈদ উদযাপিত হয়। সেই হিসাবে বাংলাদেশে আগামী বছর ২০ ফেব্রুয়ারি রমজান শুরু হতে পারে এবং ঈদুল ফিতর পালিত হতে পারে ২১ মার্চ।

সূত্র: আল-আরাবিয়া

স্বদেশ প্রতিদিন/ আরফএফ 


আরও সংবাদ   বিষয়:   ঈদুলফিতর  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close