প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫, ৬:১০ পিএম আপডেট: ১৬.১০.২০২৫ ৬:১৩ PM

প্রতীকী ছবি
কুমিল্লার হোমনায় মাহমুদা আক্তার (৩০) নামের এক নারী এনজিও কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে হোমনা থানা পুলিশ।
আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে উপজেলার রামকৃষ্ণপুর বাজারে এনজিও প্রতিষ্ঠান ‘পদক্ষেপ’ অফিস ভবনের তৃতীয় তলার একটি রুম থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
মাহমুদা আক্তার ব্রাহ্মণবাড়িয়ার কুটি কসবা উপজেলার লেশিয়ারা গ্রামের আবদুল আজিজ মোল্লার মেয়ে। তিনি রামকৃষ্ণপুর বাজারে পদক্ষেপ নামে একটি এনজিওর কর্মী ছিলেন।
এনজিও ম্যানেজার কামরুজ্জামান জানান, মাহমুদা আক্তার কাজ শেষে তৃতীয় তলায় তার রুমে যান। সকালে তিনি অফিসে না আসায় অন্যান্য কর্মীরা তাকে ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে তারা ভবনের মালিককে খবর দেন। মালিক রুমের দরজা ভেঙে প্রবেশ করলে ফ্যানের সঙ্গে তার ঝুলন্ত লাশ দেখতে পান। পুলিশে খবর দেওয়ার পর হোমনা থানা পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। ময়নাতদন্তের জন্য লাশ কুমিল্লা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টির তদন্ত চলছে।