বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর দক্ষিণ কমিটি      ফেনীতে দাঈ সম্মেলন অনুষ্ঠিত      জিজ্ঞাসাবাদ শেষে গাজী নজরুলের আরও ৪ দিনের রিমান্ড      সৌদিতে ড্রোন-মিসাইল হামলার আশঙ্কায় সতর্কতা জারি      সহকারী সার্জন ও ডেন্টাল সার্জন পদে ৫ হাজার নিয়োগ      বিকাশসহ পাঁচ প্রতিষ্ঠানকে ডিজিটাল ব্যাংকের এলওআই      ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      
কবি নজরুল বিশ্ববিদ্যালয়
সম্মতি ছাড়াই ইউটিএল কমিটিতে শিক্ষিকার নাম অন্তর্ভুক্তির অভিযোগ
নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫, ২:৫১ AM আপডেট: ১৬.১০.২০২৫ ৮:৪৬ এএম

দেশের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নতুন সংগঠন ইউনিভার্সিটি টিচার্স লিংক (ইউটিএল) সম্প্রতি আত্মপ্রকাশ করেছে। সংগঠনটি ইতোমধ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শাখা কমিটি গঠন শুরু করেছে। এর অংশ হিসেবে মঙ্গলবার (১৪ অক্টোবর) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জককানবি) শাখার ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করেন ইউটিএল কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. বিলাল হোসাইন।

তবে সংবাদ সম্মেলনের ঘণ্টাখানেক পর প্রকাশিত সংশোধিত তালিকায় আহ্বায়ক সদস্যের সংখ্যা ৬ জন থেকে কমিয়ে ৫ জন করা হয়। বাদ পড়েন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মাহবুবুন নাহার। সংগঠনটির পক্ষ থেকে এ পরিবর্তনের কারণ আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।

পরদিন বুধবার (১৫ অক্টোবর) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে ড. মাহবুবুন নাহার অভিযোগ করেন, তার সম্মতি ছাড়াই ইউটিএল’র কমিটিতে তার নাম প্রকাশ করা হয়েছে।ফেসবুক পোস্টে তিনি লেখেন, গতকাল (১৪ অক্টোবর) প্রকাশিত ইউনিভার্সিটি টিচার্স লিংক এর কমিটিতে সম্মতি ছাড়া আমার নাম প্রকাশিত হয়েছে। ব্যক্তিগতভাবে আমি এই গ্রুপের কোনো কার্যক্রমের সঙ্গে জড়িত নই। তাছাড়া কোনো মিটিং বা ফর্ম পূরণেও আমার উপস্থিতি ছিল না। আমাকে না জানিয়ে এমন সিদ্ধান্ত গ্রহণ এবং তা বিভিন্ন ওয়েবসাইটে প্রকাশ করা অত্যন্ত অসম্মানজনক। আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি। এই কমিটির সঙ্গে আমার পূর্বে কিংবা বর্তমানে কোনো সম্পৃক্ততা নেই।

পরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, কমিটিতে আমার নাম অন্তর্ভুক্তির বিষয়ে আমি কিছুই জানতাম না। ফেসবুক পোস্টে বিষয়টি স্পষ্ট করেছি। অনুমতি ছাড়া কারও নাম কমিটিতে সংযুক্ত করা দুঃখজনক।

অন্যদিকে, ইউটিএল’র নজরুল বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব মো. হারুনুর রশিদ বলেন, প্রাথমিকভাবে উনার সম্মতি ছিল। পরবর্তীতে তিনি তার অবস্থান পরিবর্তন করায় আহ্বায়ক কমিটি সংশোধন করা হয়েছে।

তিনি আরও বলেন, আমরা কোনো লিখিত ফর্মের মাধ্যমে নয়, আলোচনার ভিত্তিতেই কমিটি গঠন করেছি। আহ্বায়ক ও উনার মধ্যে কথোপকথনের সময় কিছু ভুল বোঝাবুঝি হয়েছিল। বিষয়টি আমরা ইতোমধ্যে সমাধান করেছি।

উল্লেখ্য, চলতি বছরের ২৬ জুলাই ‘জ্ঞান, আত্মমর্যাদা, বিশ্বাস ও স্বাধীনতা’ — এই চার মূলনীতি ধারণ করে পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে ইউনিভার্সিটি টিচার্স লিংক (ইউটিএল)।

স্বদেশ প্রতিদিন/ আরএফ 


আরও সংবাদ   বিষয়:  নজরুল বিশ্ববিদ্যালয়  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close