বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
সোনা চোরাচালানে জড়িত থাকায় বিমান কেবিন ক্রুর পদাবনতি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ১১:৪১ পিএম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সোনা চোরাচালানে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কেবিন ক্রু রুদাবা সুলতানাকে পদাবনতি দেওয়া হয়েছে।

বুধবার (১৫ অক্টোবর) বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জারি করা এক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।

অফিস আদেশে উল্লেখ করা হয়, গত ১৭ আগস্ট সোনা চোরাচালানের ঘটনায় রুদাবা সুলতানার বিরুদ্ধে বিমানের বিধি অনুযায়ী বিভাগীয় মামলা করা হয়। তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে তার বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ার প্রতিবেদন দাখিল করেন। প্রতিবেদনের ভিত্তিতে বিমান করপোরেশন কর্মচারী (চাকরি) প্রবিধানমালা, ১৯৭৯–এর ৫৬(১)(ডি) ধারার ক্ষমতাবলে তাকে পদাবনতি দেওয়া হয়।

এর আগে, গত ১২ আগস্ট একই ঘটনায় জড়িত থাকার অভিযোগে রুদাবা সুলতানাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছিল। সর্বশেষ অফিস আদেশে তার ওই বরখাস্তের নির্দেশনা প্রত্যাহার করে পদাবনতির সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

স্বদেশ প্রতিদিন/ আরএফ 


আরও সংবাদ   বিষয়:   কেবিন ক্রু  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close