বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে গোপালগঞ্জে জামায়াতের মানববন্ধন
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ১০:২৬ পিএম
৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে গোপালগঞ্জে জামায়াতের মানববন্ধন

৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে গোপালগঞ্জে জামায়াতের মানববন্ধন

পিআর পদ্ধতিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন এবং ৫ দফা যৌক্তিক দাবি আদায়ের লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী গোপালগঞ্জ জেলা শাখার আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ বুধবার (১৫ অক্টোবর) বিকাল সাড়ে ৩ টায় প্রেসক্লাব গোপালগঞ্জের সামনে প্রায় ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালন করেন নেতৃবৃন্দরা।

মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গোপালগঞ্জ জেলা শাখার আমির ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত গোপালগঞ্জ-৩ আসনের এমপি প্রার্থী অধ্যাপক রেজাউল করিম।

গোপালগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি আল মাসুদ খানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, গোপালগঞ্জ এস কে আলীয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ ও গোপালগঞ্জ-১ (মুকসুদপুর-কাশিয়ানী একাংশ) আসনে জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুল হামিদ এবং সাবেক ২৬ বছরের জেলা আমির ও বর্তমান কেন্দ্রীয় ইউনিট সদস্য গোপালগঞ্জ-২ (সদর-কাশিয়ানীর অপরাংশ) আসনে জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী অ্যাডভোকেট আজমল হোসেন সরদার।

মানববন্ধনে বক্তারা জামায়াতের পাঁচ দফা দাবি তুলে ধরেন, যেগুলো হলো

১। গণভোটের মাধ্যমে জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি দিয়ে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা।

২। আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর (সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতিকে জুলাই সনদে অন্তর্ভুক্ত করে গণভোট দেওয়া।

৩। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড (সবার জন্য সমান সুযোগ) নিশ্চিত করা।

৪। ফ্যাসিস্ট সরকারের সব জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা।

৫। জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

এ সময় গোপালগঞ্জ জেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যগণ উপস্থিত ছিলেন। 


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  গোপালগঞ্জ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close