সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● হাতিয়ায় ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক      ● বেগমগঞ্জে জমি বিরোধে ছুরিকাঘাতে তরুণ নিহত, আহত বোনজামাই      ● হোমনায় ফুটবল টুর্নামেন্ট খেলতে গিয়ে অষ্টম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু      ● নবনির্মিত সৈনিক ব্যারাক ‘প্রত্যয়’ উদ্বোধন করলেন আনসার-ভিডিপি মহাপরিচালক      ● নওগাঁয় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু      ● মিশরে দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষ, হতাহত শতাধিক      ● বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম      ● গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ হাজার টাকা করার প্রস্তাব      ● দ্রুতই ১২ হাজার ক্রীড়া শিক্ষক নিয়োগ : সংসদে আমিনুল হক      ● ড্র মেনে নিল দুই দল, সিরিজ জিতল ওয়েস্ট ইন্ডিজ      ● ডা. জুবাইদা রহমানের সঙ্গে ব্রিটিশ ডাচেস সোফির সাক্ষাৎ      ● ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু      
নাঙ্গলকোটে ঢালুয়া ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশ
নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ১০:১১ পিএম
নাঙ্গলকোটে ঢালুয়া ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশ

নাঙ্গলকোটে ঢালুয়া ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কুমিল্লার নাঙ্গলকোটের ঢালুয়া ইউনিয়নের আয়োজনে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি জনগণের কাছে পৌঁছাতে এবং ধানের শীষের প্রচারণায় কর্মী সমাবেশ বুধবার বিকালে ঢালুয়া ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়েছে।

ঢালুয়া ইউনিয়ন বিএনপি নেতা শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি সাবেক যুগ্ম আহ্বায়ক ও নাঙ্গলকোট উপজেলা সাবেক আহ্বায়ক আলহাজ্ব নজির আহমেদ ভূঁইয়া।

ঢালুয়া ইউনিয়ন বিএনপি সাবেক সাধারণ সম্পাদক পেয়ার আলম ও উপজেলা ছাত্রদল নেতা আমীর হামজা মুন্নার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা বিএনপি সাবেক সদস্য সচিব নূরুল আফসার নয়ন, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মোশারফ হোসেন, মক্রবপুর ইউনিয়ন বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক কবির খান, উপজেলা শ্রমিক দল সাবেক সভাপতি সাঈদ ইকবাল, উপজেলা কৃষকদল সাধারণ সম্পাদক খোরশেদ আলম, ঢালুয়া ইউনিয়ন বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন।

কর্মী সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা কৃষকদল সভাপতি আবুল হাসেম মিয়াজী, রায়কোট উত্তর ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি হায়াতুন্নবী, সাধারণ সম্পাদক মনির হোসেন মোল্লা, মৌকরা ইউনিয়ন বিএনপি সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমান মানিক, নাঙ্গলকোট পৌরসভা তাতীদল সভাপতি মোবারক হোসেন, আদ্রা উত্তর ইউনিয়ন শ্রমিক দল সভাপতি ফারভেজ খান, বাঙ্গড্ডা ইউনিয়ন শ্রমিক দল সভাপতি মোহাম্মদ সুমন, সাধারণ সম্পাদক জামাল হোসেন, ছাত্রদল নেতা রফিকুল ইসলাম রবিন প্রমুখ।



স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  নাঙ্গলকোট   বিএনপি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close