শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
পটুয়াখালীতে পাঁচ দফা গণদাবিতে জামায়াতে ইসলামীর মানববন্ধন
পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ৯:৫৮ পিএম
পটুয়াখালীতে পাঁচ দফা গণদাবিতে জামায়াতে ইসলামীর মানববন্ধন

পটুয়াখালীতে পাঁচ দফা গণদাবিতে জামায়াতে ইসলামীর মানববন্ধন

পটুয়াখালীতে পাঁচ দফা গণদাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (১৫ অক্টোবর) বিকাল ৪টায় পটুয়াখালীর ঝাউতলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী পটুয়াখালী জেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামী’র আমীর ও পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য প্রার্থী এডভোকেট নাজমুল আহসান, পটুয়াখালী পৌরসভার জামায়াত মনোনীত মেয়র প্রার্থী আব্দুল্লাহ আন নাহিয়ান, জামায়াতের জেলা সেক্রেটারি শহিদুল ইসলাম আল কায়সারী প্রমুখ।

এডভোকেট নাজমুল আহসান বলেন, ‘‘২ হাজার শহিদের রক্তের বিনিময়ে, ৩০ হাজার আহত ভাইদের রক্তের বিনিময়ে আমরা এই সরকারকে আলোচনার মাধ্যমে ক্ষমতায় বসিয়েছি। তারা একটি নিরপেক্ষ নির্বাচন দিবে; কিন্তু এই সরকার কিসের কারণে, কার ভয়ে এত তালবাহানা করছে তা আমার জানা নেই।’’

তিনি প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে বলেন, ‘‘সারা বাংলাদেশের ৬৪ জেলায় কোটি কোটি মানুষ আজ পিআরের দাবিতে রাস্তায় নেমেছে। এদের দাবি আপনি কিভাবে উপেক্ষা করবেন?’’

আব্দুল্লাহ আন নাহিয়ান বলেন, ‘‘বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষে, এদেশের গণতান্ত্রিক ইসলামপ্রিয় জনতার পক্ষে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে তা দেখে হয়তো ইসলাম বিদ্বেষী, যারা বাংলাদেশ বিদ্বেষী, যারা বাংলাদেশের আধিপত্যবাদ-সাম্রাজ্যবাদ নিয়ে দাবার গুটি চালান; তারা আধিপত্যবাদী কালো চশমা চোখ থেকে খুলে ফেলুন।’’

তিনি আরও বলেন, ‘‘দেশের বিরুদ্ধে, দেশের জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ করুন। জনগণকে গ্রহণ করে নিন, অন্যথায় ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করুন।’’

এছাড়া, পাঁচ দফা গণদাবি সরকারকে মেনে নেওয়ার আহ্বান জানান আব্দুল্লাহ আন নাহিয়ান।

মানববন্ধন শেষে একটি পদযাত্রা বের করে পটুয়াখালী মডেল মসজিদের সামনে গিয়ে শেষ করা হয়।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  পটুয়াখালী   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close