বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
নজরুল বিশ্ববিদ্যালয়ে আইন ও বিচার বিভাগের নতুন বিভাগীয় প্রধান নিয়োগ
নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ৫:২২ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে আইন ও বিচার বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন সহকারী অধ্যাপক মো. আসাদুজ্জামান (নিউটন)।

বুধবার (১৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অনুমোদনক্রমে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. মিজানুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

অফিস আদেশে বলা হয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় আইন-২০০৬ এর ধারা ২৪-এর উপধারা (৩) মোতাবেক ১০ অক্টোবর ২০২৫ তারিখ থেকে যোগদান প্রক্রিয়ার পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মো. আসাদুজ্জামানকে আইন ও বিচার বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব প্রদান করা হলো। দায়িত্ব পালনকালীন সময়ে তিনি ভাতা ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন বলে আদেশে উল্লেখ করা হয়।

এবিষয়ে আসাদুজ্জামান বলেন আইন ও বিচার বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পাওয়া আমার জন্য বড় দায়িত্বও বটে। বিশ্ববিদ্যালয় প্রশাসন যে আমাকে এই দায়িত্বের জন্য উপযুক্ত মনে করেছে, তার জন্য আমি কৃতজ্ঞ। আমি বিশ্বাস করি, সমন্বিত প্রচেষ্টা, শিক্ষার্থীদের একাডেমিক আগ্রহ এবং শিক্ষকদের আন্তরিক সহযোগিতার মাধ্যমে আমাদের বিভাগকে আরও অগ্রসর করা সম্ভব।

তিনি আরও বলেন, শিক্ষার মানোন্নয়ন, গবেষণার পরিবেশ তৈরি এবং শিক্ষার্থীদের নৈতিক ও পেশাগত বিকাশে কাজ করাই হবে আমার মূল লক্ষ্য। পাশাপাশি বিভাগীয় কার্যক্রমে স্বচ্ছতা ও আন্তঃসম্পর্ক বৃদ্ধি করে আমরা একটি উদাহরণযোগ্য একাডেমিক পরিবেশ গড়ে তুলতে চাই।


স্বদেশ প্রতিদিন/শাহো



আরও সংবাদ   বিষয়:   নজরুল বিশ্ববিদ্যালয়  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close