বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
কুমিল্লায় বিদেশি অস্ত্র ও মাদকসহ ২ যুবক গ্রেফতার
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫, ৯:০৮ পিএম

কুমিল্লায় র‌্যাবের অভিযানে মাদক ও অস্ত্র আইনে দায়েরকৃত ২৫ মামলার আসামি দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। 

সোমবার দিনগত রাতে নিজ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন কুমিল্লা সদর উপজেলার ভাটকেশ্বর গ্রামের মো. রিয়াদ হোসেন (২৯) ও তার সহযোগী মো. মামুন মিয়া (২৯)।  

অভিযানের সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ৩ রাউন্ড গুলি ও মাদক জব্দ করা হয়। সোমবার দিনগত রাতে নিজ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে র‌্যাব-১১ এর কুমিল্লার কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম সংবাদ সম্মেলনে এসব তথ্য দেন।

মেজর সাদমান জানান, গোপন সংবাদে ভাটকেশ্বর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় রিয়াদ ও মামুনকে আটক করা হয়। তাদের দেওয়া তথ্যমতে বিদেশি পিস্তল ও মাদক উদ্ধার করা হয়। গ্রেপ্তার রিয়াদ ও মামুন ভারত থেকে অস্ত্র ও মাদক এনে দেশে বিক্রি করতো। 

মেজর সাদমান আরও জানান, গ্রেপ্তার রিয়াদের বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে ১৮টি এবং মামুনের বিরুদ্ধে সাতটি মামলা রয়েছে। পরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।


স্বদেশ প্রতিদিন/ আরএফ 


আরও সংবাদ   বিষয়:  কুমিল্লা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close