বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
নানা সংকটে বিলুপ্তির পথে তাঁত শিল্প, বাপ-দাদার পেশা ছাড়ছে কারিগররা
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫, ৯:১২ পিএম
নানা সংকটে বিলুপ্তির পথে তাঁত শিল্প, বাপ-দাদার পেশা ছাড়ছে কারিগররা

নানা সংকটে বিলুপ্তির পথে তাঁত শিল্প, বাপ-দাদার পেশা ছাড়ছে কারিগররা

কাঁচামালের আকাশছোঁয়া মূল্যবৃদ্ধি, আধুনিক প্রযুক্তির প্রভাব এবং প্রয়োজনীয় সরকারি পৃষ্ঠপোষকতার অভাবে বিলুপ্তির পথে রয়েছে রাজবাড়ীর ঐতিহ্যবাহী তাঁত শিল্প। ফলে বাপ-দাদার পেশা ছাড়তে বাধ্য হচ্ছেন অসংখ্য কারিগর।

একসময় রাজবাড়ীর বিভিন্ন স্থানে কয়েক হাজার কারিগর দিনরাত তাঁত বুনে ব্যস্ত থাকতেন। কালুখালীর মৃগী, কালিকাপুর, মাজবাড়ী এবং পাংশার যশাই, মাছপাড়া ও সরিষা এলাকায় তাঁত শিল্পের সেই পুরোনো কর্মচাঞ্চল্য এখন আর নেই। বর্তমানে এই শিল্পের সঙ্গে টিকে আছে মাত্র দুই শতাধিক তাঁতি পরিবার, যারা মূলত লুঙ্গি ও গামছা তৈরি করে জীবিকা নির্বাহ করছেন।

তাঁতশিল্প সংশ্লিষ্টরা জানান, বিদ্যুৎ ও কাঁচামালের উচ্চমূল্য এবং বিদেশি পণ্যের প্রভাবে কমেছে তাঁদের তৈরি পণ্যের কদর। উৎপাদন খরচ বেশি হওয়ায় বাজারে টিকে থাকা কঠিন হয়ে পড়েছে এবং অধিকাংশ তাঁতিরা পুঁজি সংকটে ভুগছেন। ফলে অনেকেই বাধ্য হয়ে তাদের পৈতৃক পেশা ছেড়ে অন্য পেশায় চলে যাচ্ছেন।

তাঁত মালিক ইমরান হোসেন বলেন, “বাপ দাদার পেশা অনেক কষ্ট করে ধরে রেখেছি। সুতার দাম অনেক বেশি, তুলনায় লুঙ্গির দাম কম। লোকসানের কারণে এলাকায় কয়েকশ তাঁত বন্ধ হয়ে গেছে। এখন ৩০-৩৫টি তাঁত আছে, তার মধ্যে আমার মাত্র পাঁচটি।”

কারিগর শাহিনা খাতুন বলেন, “আমাদের এলাকায় আগে অনেক তাঁত ছিল। এখন সুতার দাম বেড়ে গেছে, কিন্তু কাপড়ের দাম কম। এতে অনেক তাঁত বন্ধ হয়ে গেছে। অন্য কোনো কাজ করতে না পারায় এখনও কয়েক ঘরে কাজ করে সংসার চালাচ্ছি। কাপড় তৈরির সুতার দাম কমানো এবং পণ্যের দাম বাড়ানো হলে শিল্প টিকিয়ে রাখা সম্ভব। এছাড়া সরকারি সহযোগিতা ও পৃষ্ঠপোষকতা প্রয়োজন।”

আরেক তাঁত মালিক সাইফুল ইসলাম বলেন, “ছোটোবেলা থেকে লুঙ্গি, গামছা ও শাড়ি তৈরির কাজ করি। আগে হাতে তৈরি করলেও এখন মেশিন ব্যবহার করি। বিদ্যুৎ বিল, সুতার খরচ এবং পারিশ্রমিক মিলিয়ে বাজারে বিক্রি করলে দাম কম হয়। অনেকেই এই পেশা ছেড়ে অন্য কাজে চলে যাচ্ছে। অন্য কোনো কাজ জানি না, তাই বাধ্য হয়ে পেশা চালাচ্ছি। সংসার চলছে না, অবস্থা খুবই খারাপ। প্রতিনিয়ত সুতার দাম বাড়ছে আর লুঙ্গির দাম কমছে। পণ্য বিক্রি করতে অন্য জেলায় নিতে হয়, ফলে খরচ আরও বেড়ে যায়। যদি স্থানীয় বাজারে বিক্রি করতে পারতাম, ভালো হতো।”

কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মহুয়া আফরোজ বলেন, “তাঁত শিল্প বাংলাদেশের একটি ঐতিহ্য। এটি টিকিয়ে রাখা আমাদের দায়িত্ব। সরকারিভাবে সহযোগিতা চাইলে আমরা সাধ্যমতো চেষ্টা করব। এলাকায় পণ্য বাজারজাত করারও উদ্যোগ নেওয়া হবে।”

বিসিক রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক চয়ন বিশ্বাস জানান, উদ্যোক্তাদের সেবা প্রদানে তারা প্রস্তুত। তাঁত শিল্পীরা নিয়মনীতি মেনে তথ্য উপস্থাপন করলে বিসিক থেকে পরামর্শ, কারিগরি সহযোগিতা এবং ঋণের ব্যবস্থা দেওয়া হচ্ছে।

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  রাজবাড়ী   তাঁত শিল্প  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close